Shukra Gochar 2022 : কর্কট রাশিতে শুক্রের গোচর, এই ৪ রাশির কেরিয়ার ও লভ লাইফে আসবে বড় পরিবর্তন!

শুক্রকে প্রেম, বিবাহ, রোমান্স, সুখ, বিলাসিতা ও সৌন্দর্যের কারক গ্রহ বলা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র সম্পর্ক, বিবাহ এবং কামুক আনন্দের প্রধান কারণ। যে সকল জাতকদের কোষ্ঠীতে শুক্র শক্তিশালী, তাঁরা নিজের জীবনে সমস্ত ধরনের সুখ-সমৃদ্ধি লাভ করে। বিলাসবহুল জীবন যাপন করেন এই জাতকরা।

Venus transit in cancer on 07 August 2022, These zodiac sign may get benefit

৭ অগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। ৩১ অগস্ট পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে এবং এর পরে সিংহ রাশিতে গমন করবে। আসুন জেনে নেওয়া যাক, শুক্রের কর্কটে প্রবেশের ফলে কোন কোন রাশির জাতকদের ভাগ্য খুলবে।

বৃষ রাশি

বৃষ রাশি

সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা খুব ভাল থাকবে। চাকুরিজীবীদের চাকরি পরিবর্তনের জন্য এই সময়টি উপযুক্ত। শিক্ষাক্ষেত্রে ভাল ফলাফল মিলবে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। প্রেমের সম্পর্কে মধুরতা আসবে। যাঁরা নতুন লভ পার্টনার খুঁজছেন, এই সময় তাঁদের ইচ্ছা পূরণ হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। ব্যবসা এবং পার্টনারশিপের জন্যও এই সময়টি অনুকূল। বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়বে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময় রোজগারের নতুন পথ খুলবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই সময়ে ভাল ফলাফল পাবেন। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

মকর রাশি

মকর রাশি

বিবাহিত জীবনে চলমান বিবাদ এই সময়ে মিটে যাবে। বিবাহিত জীবনে রোমান্স ও ভালবাসা বজায় থাকবে। ব্যবসায়ীদের সামনে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে। এই সময় চাকুরিজীবীদের জীবনে অনুকূল পরিবর্তন আসবে এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনার পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে। এই সময়ে আপনার সামনে প্রেমের প্রস্তাব আসতে পারে এবং আপনি তা গ্রহণ করতে পারেন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion