Shukra Gochar 2022 : কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র, এই রাশির জাতকরা পাবেন অপার সাফল্য!

শুক্র ৭ অগস্ট মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। ৩১ অগস্ট পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে এবং এর পরে সিংহ রাশিতে গোচর করবে।

Venus Transit in Cancer on 07 August 2022

শুক্রের রাশি পরিবর্তনে কিছু রাশির জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবে, আবার কিছু রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে। জেনে নিন, এই গোচরকালে আপনার জীবনে কী ঘটতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

ব্যবসায়ীদের উন্নতি হবে। চাকুরিজীবীদের সময়টা ভাল কাটবে। প্রতিটি কাজে সাফল্য আসবে। সরকারি চাকরির পাওয়ার সুযোগ আসবে। বিবাহিত জীবনে প্রেম-ভালবাসা বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই ট্রানজিটের সময় আপনি সামাজিকভাবে খুব সক্রিয় থাকবেন। ব্যবসায় বিশাল আর্থিক লাভ হবে। যাঁরা চাকরি পরিবর্তন করতে চান, তাঁদের এই সময়টা খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

পরিবারের সকলের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। পারিবারিক বিবাদ কেটে যেতে পারে। বৈদেশিক কাজে ভাল লাভ হতে পারে। কেরিয়ারে উন্নতি হতে পারে। নব বিবাহিতদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময় আপনার খরচ বাড়তে পারে। মানসিক চাপও থাকবে। পার্টনারশিপের জন্য সময়টি লাভদায়ক হতে পারে। দাম্পত্য জীবনে চলমান বিবাদের অবসান হবে। আপনি দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

যাঁরা চাকরি বা ব্যবসার জন্য বিদেশে যেতে চান, এই সময়টি তাঁদের জন্য অনুকূল। শিক্ষাক্ষেত্রে এই সময়টা ভাল কাটবে। সরকারি চাকরির পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে প্রেম-ভালবাসা থাকবে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময় আপনার আয় বাড়বে। ব্যবসা শুরু করার জন্য এই সময়টি অনুকূল। আর্থিক দিক মজবুত হবে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আপনি কম্পিটিটিভ পরীক্ষায় খুব ভাল ফল করবেন। চাকুরিজীবীদের সময়টি ভাল কাটবে। সরকারি চাকরির প্রস্তাব আসতে পারে। ব্যবসায়ীরা কোনও সমস্যায় পড়তে পারেন। বিবাহিত জীবন ভালই কাটবে।

তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে খুব ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যা হতে পারে। আপনি আপনার বন্ধু বা আত্মীয়দের থেকে সাপোর্ট পাবেন। সরকারি চাকুরিজীবীদের সময়টি খুবই ভাল কাটবে। ব্যবসায়ী ও চাকুরিজীবীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। দাম্পত্য জীবনে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভ হবে। কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য পাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

এই সময়ের মধ্যে কারুর কাছ থেকে টাকা ধার করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। এই সময়ে প্রতিটি লেনদেন খুব সাবধানে করতে হবে। শিক্ষার্থীদের সামনেও বাধা আসতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে।

মকর রাশি

মকর রাশি

জীবনে সুখ, শান্তি থাকবে। কোর্ট-কাছারির মামলায় সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা সাফল্য পেতে পারেন। আপনার আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। মকর রাশির জাতকদের পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে। যাঁরা বিদেশ যেতে চান, তাঁদের জন্য এই সময়টি অনুকূল। স্বাস্থ্য ভাল থাকবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে আপনার খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের এই সময়টি ভাল কাটবে। লভ লাইফ ভালই কাটবে। অর্থ লাভ হতে পারে।

মীন রাশি

মীন রাশি

জীবনসঙ্গীর সঙ্গে সময়টি ভাল কাটবে। কর্মক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন। এই সময় আপনার হজমের সমস্যা হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, August 6, 2022, 18:35 [IST]
X
Desktop Bottom Promotion