Shukra Gochar 2023: মেষ রাশিতে শুক্রের গোচরে ভাগ্য খুলবে ৫ রাশির, সব কাজে আসবে সাফল্য!

বৃষ এবং তুলা রাশির অধিপতি শুক্র ১২ মার্চ মেষ রাশিতে গোচর করবে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য, সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। কোষ্ঠীতে শুক্র শক্তিশালী থাকলে জীবনে সুখ-সমৃদ্ধি বিরাজ করে। কিন্তু দুর্বল শুক্রের কারণে জীবনে সুখের অভাব, নানা ঝামেলা ও আর্থিক অনটন দেখা দেয়।

Venus Transit In Aries On 12 March 2023 effects

শুক্রের মেষ রাশিতে গোচরের ফলে একাধিক রাশির জাতক উপকৃত হবেন। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জন্য শুক্র গ্রহের গোচর ফলপ্রসূ হবে।

মেষ রাশিতে শুক্র গোচরের প্রভাব

মেষ রাশিতে শুক্র গোচরের প্রভাব

শুক্রের গোচরকালে মেষ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে। এই সময়ে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবার এবং বন্ধুবান্ধবদের সহযোগিতা পাবেন। লভ লাইফ দারুণ কাটবে। বিবাহিতরা তাঁদের জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। দুজনের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়বে।

মিথুন রাশিতে শুক্র গোচরের প্রভাব

মিথুন রাশিতে শুক্র গোচরের প্রভাব

মিথুন রাশির জাতকদের জন্যও শুক্রের এই গোচর লাভদায়ক হবে। এই সময়ে আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। শুক্রের গোচরকালে শিক্ষার্থীরা ভালো ফলাফল পাবে।

সিংহ রাশিতে শুক্র গোচরের প্রভাব

সিংহ রাশিতে শুক্র গোচরের প্রভাব

বিবাহিত ব্যক্তিদের এই গোচরকাল খুব ভালো কাটবে। এই সময়টি নতুন কোনও কাজ শুরু করার ক্ষেত্রে খুব শুভ। যে কোনও কাজ শুরু করতে পারেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তারা ভালো সুযোগ পেতে পারেন।

ধনু রাশিতে শুক্র গোচরের প্রভাব

ধনু রাশিতে শুক্র গোচরের প্রভাব

শুক্রের এই গোচর ধনু রাশির জন্যও খুবই লাভদায়ক হবে। শিক্ষার্থীদের এই সময়টি দারুণ কাটবে। বিবাহিতরা সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। আপনি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে।

মীন রাশিতে শুক্র গোচরের প্রভাব

মীন রাশিতে শুক্র গোচরের প্রভাব

শুক্রের গোচর মীন রাশির জাতকদের উপরও শুভ প্রভাব ফেলবে। এই সময়ে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। শ্বশুর পক্ষের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, March 6, 2023, 11:57 [IST]
X
Desktop Bottom Promotion