Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shukra Gochar 2023: ১২ মার্চ মেষ রাশিতে শুক্রের গমন, কোন রাশির উপর কেমন প্রভাব? জেনে নিন
জ্যোতিষশাস্ত্র মতে, কোষ্ঠীতে শুক্র শুভ অবস্থায় থাকলে, তার ভালো প্রভাবে জাতক প্রচুর ধন-সম্পদ, প্রেম, সৌন্দর্য, সুখ ও শান্তি লাভ করেন। আবার শুক্রের অশুভ প্রভাবে জাতকের জীবনে নানা সমস্যা দেখা দেয়।

১২ মার্চ মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে দৈত্যগুরু শুক্র। শুক্রের রাশি পরিবর্তনের প্রভাব ১২ রাশির উপরই পড়বে। দেখে নিন শুক্রের আশীর্বাদে কাদের ভাগ্য বদলাতে চলেছে, আর কারা বিপদে পড়তে পারেন।

মেষ রাশি
শুক্র গ্রহের এই গোচর মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে। জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার ব্যক্তিত্বে উন্নতি হবে। লভ লাইফে রোম্যান্স বাড়বে।

বৃষ রাশি
শুক্রের এই গোচর বৃষ রাশির জাতকদের তেমন ভালো কাটবে না। স্বাস্থ্য খারাপ হতে পারে। প্রচুর অর্থও স্বাস্থ্যের পিছনে ব্যয় হবে। যাঁরা বিদেশে যেতে ইচ্ছুক, তাঁরা ভালো ফলাফল পেতে পারেন।

মিথুন রাশি
আর্থিক লাভ হতে পারে। ব্যবসায়ীরাও লাভবান হবেন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। এই রাশির শিক্ষার্থীরাও ভালো ফলাফল পাবেন। লভ লাইফ খুব ভালো কাটবে।

কর্কট রাশি
চাকুরিজীবীদের এই সময়টা দারুণ কাটবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ি বা গাড়ি কেনার জন্য এই সময়টি উপযুক্ত। এই সময়ের মধ্যে ঘর মেরামতে প্রচুর খরচ হতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের এই সময়টি ভালো কাটবে। বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা থাকবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা ভালো খবর পেতে পারেন। কাজের জন্য দীর্ঘ দূরত্বে যাত্রার সম্ভাবনা রয়েছে। মিডিয়া ও শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। ছোটো ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

কন্যা রাশি
পিতার স্বাস্থ্যের যত্ন নিন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে সহযোগিতা পেতে পারেন।

তুলা রাশি
এই সময়টি তুলা রাশির জাতকদের ভালো কাটবে। প্রেম জীবনে মধুরতা বাড়বে। আপনার ব্যক্তিত্বে উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

বৃশ্চিক রাশি
বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। কোনও বিষয়ে আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। এই সময়ের মধ্যে খুব ভেবেচিন্তে কথা বলুন। খরচও বাড়তে পারে।

ধনু রাশি
শিক্ষার্থীদের এই সময়টি খুব ভালো কাটবে। ভালো ফলাফল পাবেন। এই রাশির যে জাতক জাতিকারা সন্তান লাভে ইচ্ছুক, তাঁরা সুখবর পেতে পারেন। প্রেম জীবনে চলমান বিবাদের সমাধান হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করে তুলবে। সমাজে সুনাম বাড়বে।

মকর রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। এই সময় প্রচুর অর্থ ব্যয় হতে পারে। অফিসে আপনার উপর নতুন প্রকল্পের দায়িত্ব আসতে পারে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের এই গোচরকাল ভালো কাটবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। এই সময় আপনি তীর্থ যাত্রায় যেতে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

মীন রাশি
এই সময়ের আপনার কথাবার্তায় মধুরতা থাকবে, যে কারণে সকলে আপনার প্রতি মুগ্ধ হবে। আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়বে না। আপনি অর্থ সঞ্চয় করতে পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications