Venus Transit 2022 : কুম্ভে প্রবেশ করবে শুক্র, ভাগ্য পরিবর্তন ঘটবে এই ৩ রাশির জাতকদের!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট ব্যবধানে রাশিচক্র পরিবর্তন করতে থাকে এবং গ্রহগুলির রাশি পরিবর্তনের ফলে সমস্ত জাতক জাতিকাদের জীবনেই প্রভাব পড়ে। মার্চের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষে বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্র কন্যা রাশিতে নিম্ন এবং মীন রাশিতে উচ্চ বলে মনে করা হয়।

Venus Transit In Aquarius On 31 March 2022

শুক্র হল প্রেম, বিবাহ, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ। শুক্রের রাশি পরিবর্তনের কারণে তিনটি রাশির জাতক জাতিকারা লাভবান হতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, এই তিনটি রাশি কী কী -

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই গোচর খুবই শুভ হবে। চাকুরিজীবীরা ভাল ফলাফল পাবেন। এই জাতকরা চাকরিতে কোনও ভাল অফার পাবেন। পদোন্নতি ও মান-সম্মান বৃদ্ধি হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়া যেতে পারে। ব্যবসায়ীদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপে যে কাজ করবেন তাতে সাফল্য আসতে পারে।

মকর রাশি

মকর রাশি

এই ট্রানজিট মকর রাশির পক্ষে ফলদায়ক প্রমাণিত হবে। ব্যবসায় বৃদ্ধি হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের আয় আকস্মিকভাবে বৃদ্ধি হতে পারে। অনেক মাস ধরে আটকে থাকা টাকা ফেরত আসারও সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা লাভবান হবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।

আরও পড়ুন :এই ৩ রাশির জাতকদের মধ্যে রয়েছে অনন্য ক্ষমতা, দুর্ঘটনা ঘটার আগেই বুঝে যান!

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

৩১ মার্চ থেকে কুম্ভ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। তাঁরা ভাগ্যের সঙ্গ পাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। এই সময়ে আপনি কোনও ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগও পেতে পারেন। কর্মক্ষেত্রে কর্মকর্তাদের প্রশংসা পাবেন। ব্যবসায় অর্থনৈতিক অগ্রগতির যোগ থাকবে।

X
Desktop Bottom Promotion