মার্চে দু'বার রাশি পরিবর্তন করবে শুক্র, ধনসম্পদ লাভ হবে ৩ রাশির!

প্রতি মাসেই একাধিক গ্রহ রাশি পরিবর্তন করে। মার্চ মাসে দু'বার রাশি পরিবর্তন করবে শুক্র। মাসের প্রথমে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এর পর মাসের শেষে দেবগুরু বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে এই গ্রহ।

মার্চ মাসে শুক্রের দু'বার রাশি পরিবর্তনের ফলে ৩ রাশির জাতকরা লাভবান হবেন। এই সময় আকস্মিক ধন লাভ হতে পারে। ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনাও রয়েছে। জেনে নিন, শুক্রের রাশি পরিবর্তন কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে।

Venus transit

বৃষ রাশি (Taurus)

শুক্রের রাশি পরিবর্তনে ভাগ্য খুলে যাবে বৃষ রাশির জাতকদের। এ সময়ে আপনার আয় বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। বেকার জাতক জাতিকারা নতুন চাকরি পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসা ভালো চলবে এই সময়। ক্যারিয়ারে উন্নতির ভালো সুযোগ পাবেন। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। যাঁরা ফিল্ম জগৎ, মডেলিং, শিল্প, ফ্যাশন ডিজাইনিং, সঙ্গীত শিল্পের সঙ্গে জড়িত, তাঁরা এই সময় ভালো ফল পাবেন।

মিথুন রাশি (Gemini)

শুক্রের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে। ক্যারিয়ারে উন্নতি হবে। কাজের জন্য এই সময় যাত্রা করতে হতে পারে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন।

ধনু রাশি (Sagittarius)

শুক্র প্রভাবে ধনু রাশির জাতকদের সাহস বৃদ্ধি পাবে। জীবনে সুখ-সমৃদ্ধি থাকবে। এ সময়ে গাড়ি ও প্রপার্টি কেনার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন। পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। যাঁরা জমিজমা সংক্রান্ত কাজ করেন, তাঁদের লাভ হবে এই সময়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion