Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
৩১ অগস্ট সিংহ রাশিতে সূর্য ও শুক্রের সংযোগ, এই ৪ রাশির ভাগ্যোদয় হবে!
৩১ অগস্ট সিংহ রাশিতে শুক্র এবং সূর্যের সংযোগ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে বৃষ ও তুলা রাশির অধিপতি বলা হয়, অন্যদিকে সূর্যকে সিংহ রাশির অধিপতি বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে, সূর্য এবং শুক্র উভয়কেই অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে মনে করা করা হয়। সিংহে সূর্য ও শুক্রের মিলনে কিছু রাশির ভাগ্যোদয় হবে, আবার কিছু রাশির উপর অশুভ প্রভাব পড়বে।

শুক্রের রাশি পরিবর্তন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় ২৩ দিন সময় নেয়। ৩১ অগস্ট শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে থাকবে।

সূর্য ও শুক্রের মিলন
বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছে সূর্য। ৩১ অগস্ট সিংহে শুক্রের প্রবেশের ফলে সূর্য এবং শুক্রের মিলন হবে। জ্যোতিষে সূর্যকে শক্তি, পরাক্রম, আত্মা, অহং, যশ, সম্মান, পিতা ও রাজার কারক মনে করা হয়। আর শুক্রকে প্রেম, সৌন্দর্য, সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়।

শুক্র-সূর্যের সংযোগে এই রাশিগুলির উপর শুভ প্রভাব পড়বে
৩১ অগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে শুক্র এবং সূর্যের সংযোগ থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দুই গ্রহের মিলনের ফলে বৃষ, সিংহ, তুলা এবং কুম্ভ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। এই ৪ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ, শান্তি থাকবে। অর্থ লাভের সুযোগ মিলবে। বিবাহিত জীবনে সুখ থাকবে।

এই রাশিগুলির উপর অশুভ প্রভাব পড়বে
কয়েকটি রাশির উপর আবার অশুভ প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির জাতকদের উপর অশুভ প্রভাব পড়তে পারে। এই রাশির জাতক জাতিকাদের এই সময় খুব সতর্ক থাকতে হবে। আর্থিক ক্ষতি হতে পারে। জীবনে সমস্যা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications