Venus Rise 2023: শুক্রের উদয়ে ভাগ্য খুলবে ৩ রাশির, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন!

Shukra Uday 2023: প্রতিটি গ্রহ রাশি পরিবর্তনের পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর অস্ত যায় এবং উদয় হয়। আগামী ৩ অগস্ট বক্রী অবস্থাতে অস্ত যাবে শুক্র। ৭ অগস্ট বক্রী ও অস্ত অবস্থায় শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে। এর পর ১৯ অগস্ট শুক্র উদিত হবে।

জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য, সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। শুক্র উদয় হওয়ায় তার শক্তি বৃদ্ধি পাবে। যার সরাসরি প্রভাব পড়বে ১২ রাশির উপর। তবে শুক্রের উদয়ে ৩ রাশির জাতকদের ধন লাভ ও ক্যারিয়ারে উন্নতির যোগ রয়েছে। তাঁদের বৈবাহিক জীবনেও সুখ বাড়বে। জেনে নিন কোন কোন রাশি এই তালিকায়।

Venus Rise In Cancer 2023

মেষ রাশি (Aries)
শুক্র উদয় হওয়ায় মেষ রাশির জাতকরা লাভবান হবেন। এই সময় গাড়ি ও প্রপার্টি ক্রয় করতে পারেন। কোনও বিলাসবহুল জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা এই সময় সাফল্য লাভ করবেন।

মিথুন রাশি (Gemini)
শুক্র উদয় হওয়ায় মিথুন রাশির জাতকদের জীবনে সুখ, শান্তি ফিরবে। আকস্মিক ধন লাভ হবে। সন্তান সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নত সম্ভব।

তুলা রাশি (Libra)
এই সময় চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করবেন তুলা রাশির জাতকরা। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা ভালো সুযোগ পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। নতুন কোনও কাজ শুরু করার জন্য সময় ভালো।

Story first published: Saturday, July 22, 2023, 9:00 [IST]
X
Desktop Bottom Promotion