Shukra Asta 2023: বক্রী অবস্থায় অস্ত যাবে শুক্র, খারাপ সময় শুরু ৩ রাশির!

Shukra Asta 2023: জ্যোতিষ গণনা অনুযায়ী, গ্রহগুলি রাশি পরিবর্তনের পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অস্ত যায় এবং উদয় হয়। গ্রহের এই উদয়, অস্ত পরিস্থিতি মানব জীবনে সরাসরি প্রভাব বিস্তার করে। খুব শীঘ্র অস্ত যাবে সুখ-সৌভাগ্যের কারক গ্রহ শুক্র।

শুক্র ৭ জুলাই থেকে সিংহ রাশিতে গোচর করেছে। ২৩ জুলাই এই রাশিতেই বক্রী হবে। তার পর বক্রী অবস্থায় সিংহ রাশিতেই ৩ অগস্ট অস্ত যাবে শুক্র। এই অবস্থাতেই ৭ অগস্ট পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

অস্ত যাওয়ার ফলে শুক্রের প্রভাব কমবে। ফলে কিছু রাশির জাতকরা সমস্যায় পড়বেন। জীবনে সুখ, সৌভাগ্যের অভাব দেখা দেবে। কোনও ক্ষেত্রে সাফল্য লাভ হবে না। জেনে নিন, শুক্রের এই অস্ত দশা কোন কোন রাশির জীবনে সমস্যা বৃদ্ধি করবে।

Venus Combust 2023

মিথুন রাশি (Gemini)
শুক্র অস্ত হওয়ায় মিথুন রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাব দেখা যাবে। এই সময় আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। আপনার টাকা কোথাও আটকে যেতে পারে। নিজের কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন। নাহলে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে মতভেদ সম্ভব। সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে।

তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় সমস্য়া দেখা দিতে পারে। তবে মুনাফা অর্জন করতে পারবেন। এ সময়ে কোনও বড়সড় সিদ্ধান্ত নেবেন না, তাহলে লোকসানের সম্ভাবনা রয়েছে। এ সময়ে অন্য কারও কথায় কান দেবেন না। অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু রাশি (Sagittarius)
শুক্রের অস্ত যাওয়া ধনু রাশির জাতকদের জন্য শুভ হবে না। স্বাস্থ্য ভালো থাকবে না। এ সময়ে একাধিক গোপন রোগ হতে পারে। পুরানো কোনও রোগও মাথা চাড়া দেবে। ব্যয় বৃদ্ধি পাবে। পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। যে কারণে আপনাকে অধিক দৌড়ঝাঁপ করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য সম্ভব। সমাজে কোনও কারণে মানহানি হতে পারে। খুব সাবধানে গাড়ি চালান এ সময়, কারণ দুর্ঘটনার যোগ রয়েছে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, July 18, 2023, 10:43 [IST]
X
Desktop Bottom Promotion