সূর্য ও শুক্রের মিলনে গঠিত হবে রাজভঙ্গ যোগ, ভাগ্য খুলবে ৩ রাশির!

সূর্য প্রতিটি রাশিতে এক মাস করে অবস্থান করে। বর্তমানে সূর্য অবস্থান করছে মকর রাশিতে। আগামী ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজা। এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে শুক্র। ফলে কুম্ভ রাশিতে শুক্র ও সূর্যের মিলনে গঠিত হবে রাজভঙ্গ যোগ।

সূর্য ও শুক্রের সংযোগে গঠন হতে চলা রাজভঙ্গ যোগ কোনও কোনও রাশির জন্য অত্যন্ত শুভ হবে। দেখে নিন রাজভঙ্গ যোগের শুভ প্রভাবে কোন কোন রাশির জাতকদের ভাগ্য খুলতে চলেছে।

Rajbhang Yoga

মেষ রাশি (Aries)

রাজভঙ্গ যোগের প্রভাবে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে মেষ রাশির জাতকদের জীবনে। এই সময় আয় বাড়তে পারে। অর্থ রোজগারের নতুন পথ খুলে যাবে আপনার সামনে। বিনিয়োগের জন্য এই সময়টা অনুকূল। আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারের সব প্রয়োজন মেটাতে পারবেন আপনি। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন।

মিথুন রাশি (Gemini)

রাজভঙ্গ যোগের প্রভাবে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। ক্যারিয়ারে বড় উন্নতির যোগ রয়েছে। অফিসে সিনিয়রদের থেকে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন মিথুন রাশির জাতকরা। প্রোমোশন পাওয়ার যোগ রয়েছে। এই রাশির ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য অর্জন করতে পারেন।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। ক্যারিয়ারে উন্নতি হবে। এই সময় আপনি বড় সাফল্য লাভ করতে পারেন। আত্মবিশ্বাসে তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। মনের সব ইচ্ছে পূরণ হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion