Rajbhang Yoga 2023: সূর্য-শুক্রের মিলনে রাজভঙ্গ যোগ, মালামাল হবেন ৪ রাশির জাতক!

প্রেম, সুখ ও সম্পদের কারক গ্রহ শুক্র ৭ অগস্ট নিজের অবস্থান পরিবর্তন করবে। এ দিন কর্কট রাশিতে গোচর হবে শুক্র গ্রহের। বর্তমানে সূর্যও কর্কট রাশিতেই রয়েছে। জ্যোতিষ গণনা অনুসারে, কর্কটে সূর্য ও শুক্র মিলিত হওয়ায় রাজভঙ্গ যোগ গঠিত হবে।

১৭ অগস্ট পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে সূর্য। তারপর সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাত্‍ ৭ থেকে ১৭ অগস্ট পর্যন্ত কর্কট রাশিতে রাজভঙ্গ যোগ বজায় থাকবে। চার রাশির উপর রাজভঙ্গ যোগের শুভ প্রভাব দেখা যাবে। জেনে নিন, সূর্য ও শুক্রের মিলন কোন কোন রাশির জন্য লাভদায়ক হতে চলেছে।

Rajbhang Yoga

মেষ রাশিতে রাজভঙ্গ যোগের প্রভাব

শুক্র ও সূর্যের সংযোগে গঠিত রাজভঙ্গ যোগ মেষ রাশির জন্য শুভ ও ফলদায়ক হতে চলেছে। এই সময়ে আপনি পিতা-মাতার সঙ্গে তীর্থযাত্রার পরিকল্পনা করবেন। পুরানো বিনিয়োগ ভাল লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পাবেন। রোগ-ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং স্বাস্থ্যের উন্নতি হবে। গাড়ি বা জমি কেনার জন্য এই সময়টি উপযুক্ত।

কর্কট রাশিতে রাজভঙ্গ যোগের প্রভাব

রাজভঙ্গ যোগের প্রভাবে কর্কট রাশির জাতকরা ভাল ফলাফল পাবেন। এই সময়ে সামাজিক ও ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, যার কারণে আপনার সুনামও বাড়বে। আপনি আপনার আটকে থাকা অর্থ ফেরত পাবেন। রাজভঙ্গ যোগের প্রভাবে ব্যক্তি ও পেশাগত জীবনে চলমান সমস্যা দূর হবে। চাকুরিজীবীরা উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন এবং ভাল জায়গা থেকে চাকরির প্রস্তাবও আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। এই সময় আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। যাঁরা বিদেশ যেতে চান, তাঁরা এই সময় ভাল সুযোগ পাবেন।

তুলা রাশিতে রাজভঙ্গ যোগের প্রভাব

রাজভঙ্গ যোগের প্রভাবে ভাগ্য খুলে যাবে তুলা রাশির জাতকদের। এই সময়ে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন আপনি। অর্থ লাভ হবে। প্রাইভেট সেক্টরে কর্মরতদের ক্ষমতা ও দায়িত্ব বাড়বে। সরকারি চাকুরিজীবীদেরও বড় লাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা পারিবারিক ব্যবসা করছেন, তাঁদের এই সময়টি ভাল যাবে। তাঁরা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করবেন। যাঁরা এখনও সিঙ্গল, তাঁরা এই সময় মনের মানুষের খোঁজ পেতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় ভাল ফল করবেন।

ধনু রাশিতে রাজভঙ্গ যোগের প্রভাব

শুক্র ও সূর্যের সংযোগে গঠিত রাজভঙ্গ যোগ লাভদায়ক হবে ধনু রাশির জাতকদের জন্য। এই সময়ে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করতে পারবেন এবং কাজের প্রশংসা পাবেন। এই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সাক্ষাত্‍ হবে আপনার। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion