কুম্ভে জুটি বাঁধবে শুক্র ও সূর্য, উজ্জ্বল হবে এই ৩ রাশির ভাগ্য!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কুম্ভ রাশিতে খুব শীঘ্রই মিলিত হতে চলেছে সূর্য ও শুক্র। যার শুভ-অশুভ প্রভাব পড়বে সমস্ত রাশির জাতকদের ওপর।

জ্যোতিষ মতে সূর্য ও শুক্র হল পরস্পরের শত্রু। কুম্ভ রাশির অধিপতি শনি। সূর্য ও শনির মধ্যে শত্রুতার সম্পর্ক থাকলেও, শুক্র ও শনির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। তাই কুম্ভে এই দুই বিরোধী গ্রহের মিলন কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কোন কোন রাশি এই তালিকায়, জেনে নিন।

মেষ রাশি (Aries)

সূর্য ও শুক্রের সংযোগ মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে। এ সময়ে আপনার আয় বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎসও তৈরি হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময় কোথাও অর্থ লগ্নি করলে, তা থেকে লাভান্বিত হবেন। শেয়ার বাজার, বেটিং বা লটারিতে অর্থ লগ্নির জন্য সময় অনুকূল। সন্তান সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন।

বৃষ রাশি (Taurus)

বৃষ রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন এই সময়। চাকরি ও ব্যবসায়ে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। ক্যারিয়ারে উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। চাকুরিজীবীদের উপর নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের এই সময়টা ভালো যাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করতে পারেন।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনাদের ব্যক্তিত্ব উন্নত হবে। আপনার মান-সম্মান ও খ্যাতি বাড়বে। এই সময় ধন লাভ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর উন্নতি হবে। পার্টনারশিপে করা কাজে ভালো লাভ হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion