Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vat Savitri Vrat 2022 : বট সাবিত্রী ব্রত কবে? জেনে নিন সঠিক তিথি ও শুভক্ষণ
হিন্দু ধর্মে বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনায় অনেক ব্রত পালন করেন, তার মধ্যে অন্যতম হল বট সাবিত্রী ব্রত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে বট সাবিত্রী ব্রত পালিত হয়। এই দিন সঠিক বিধি মেনে শ্রীবিষ্ণু, দেবী লক্ষ্মী ও বটবৃক্ষের পূজা করেন বিবাহিত মহিলারা।

আসুন জেনে নেওয়া যাক, বট সাবিত্রী ব্রতের তিথি, শুভক্ষণ ও পূজা বিধি সম্পর্কে-

তিথি এবং সময়
এ বছর বট সাবিত্রী ব্রত পালিত হবে ৩০ মে, সোমবার।
অমাবস্যা তিথি শুরু - ২৯ মে, দুপুর ২টা ৫৪ মিনিটে।
অমাবস্যা তিথি শেষ - ৩০ মে, বিকেল ৪টা ৫৯ মিনিটে।

পূজা বিধি
এ দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। বাড়ির মন্দিরে পূজা করে ব্রতের সংকল্প নিন। এরপর, ২৪টি বট ফল এবং ২৪টি পুরিয়া আঁচলে রেখে বটগাছের পূজার জন্য বেরোন। বটগাছে ১২টি পুরিয়া ও ১২টি ফল নিবেদন করুন। এরপর গাছে প্রচুর জল অর্পণ করুন।
বট গাছে হলুদ, রোলি এবং টিকা লাগান। এবার আপনার সাধ্যমতো ফল ও মিষ্টি অর্পণ করুন। ধূপ ও প্রদীপ দিয়ে বট গাছের পূজা করুন। বটবৃক্ষের নীচে সাবিত্রী-সত্যবানের মূর্তি স্থাপন করে সঠিক বিধি মেনে পূজা করুন। এরপরে, গাছে সুতো লাগিয়ে এটি নিয়ে গাছের চারপাশে ১২ বার পরিক্রম করুন। পরিক্রমা শেষ করে সাবিত্রী-সত্যবানের গল্প শুনুন। স্বামীর দীর্ঘায়ু কামনা করুন।

বট সাবিত্রী ব্রতের তাৎপর্য
ধর্মীয় বিশ্বাস অনুসারে, সাবিত্রী একটি বটগাছের নীচে বসে তাঁর স্বামী সত্যবানকে পুনরুজ্জীবিত করেছিলেন। এই দিনেই সাবিত্রী যমরাজের কাছ থেকে তাঁর স্বামী সত্যবানের জীবন ফিরিয়ে আনেন। তাই, বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য বট সাবিত্রী ব্রত পালন করেন।



Click it and Unblock the Notifications