ঘরে অর্থাভাব কাটছেই না? বাধা-বিপত্তি লেগেই রয়েছে? কালো জাদু থেকে রক্ষা পান এই সহজ টোটকায়!

অনেক সময় কোনও কারণ ছাড়াই একের পর এক বাধা-বিপত্তি আসতেই থাকে। বিপদ কাটতেই চায় না। পরিবারের সদস্যরা ঘন ঘন অসুস্থ হতে থাকে। অভাব অনটন দেখা দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে, যদি এমন সমস্যা দিনের পর দিন বাড়তেই থাকে তাহলে বুঝতে হবে ঘরে নেতিবাচক শক্তির উপস্থিতি রয়েছে। প্রচলিত ভাষায় বলা হয়, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু।

এই ব্ল্যাক ম্যাজিক থেকে কী ভাবে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাবেন, তার কয়েকটি উপায়ও বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। জেনে নিন কালো যাদু থেকে মুক্তি পেতে কী করবেন।

Vastu Tips To Remove Black Magic From Home

কালো জাদুর প্রভাব

যে ব্যক্তির ওপর কালো জাদু করা হয়, সে সবসময় মানসিকভাবে অস্থির থাকে। কোনও কারণ ছাড়াই হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যায়। রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন আসে। কালো জাদুতে আক্রান্ত ব্যক্তিরা একাকীত্ব পছন্দ করতে শুরু করে। খিদে, তেষ্টা কমে যায়। বেশিরভাগ সময়ই অসুস্থ বোধ করে। এর পাশাপাশি বাড়ির কারুর উপর কালা জাদু করা হলে ঘরে থাকা তুলসী গাছও শুকিয়ে যেতে শুরু করে।

কালো জাদু দূর করার বাস্তু টিপস

বাস্তুশাস্ত্রে কালা জাদু দূর করার কিছু উপায়ের উল্লেখ রয়েছে-

১) শুক্রবার বাড়ির মন্দিরে ভগবানের সামনে একটি ছোটো চৌকি রেখে, তার উপর একটি জল ভর্তি কলস রাখুন। কেশর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন এই কলসে। এবার কলসের উপর একটি এক টাকার মুদ্রা রাখুন।

২) প্রতি সন্ধ্যায় পূজার পর বাড়ির প্রধান দরজার কোণে ঘি-এর চারমুখী প্রদীপ জ্বালান। এই প্রদীপের মধ্যে এক টাকার মুদ্রা রাখুন। এতে ঘরের দারিদ্রতা দূর হবে, পাশাপাশি ঘর থেকে অশুভ শক্তিও দূরে যাবে।

৩) পকেটে সবসময় ময়ূরের পালক এবং এক টাকার কয়েন রাখুন। এতে সর্বদা ভাগ্যের সঙ্গ পাওয়া যায়। জীবনে নতুন সুযোগ আসে এবং নেতিবাচক শক্তিও দূর হয়।

৪) এক টাকার কয়েন নিয়ে যে কোনও মন্দিরে যান। হাতে এক মুঠো চাল ও এক টাকার কয়েন নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনার সমস্যার কথা বলুন। তার পর মন্দিরের এক কোণে চাল সমেত এক টাকার কয়েন রেখে দিন। এই উপায়ে শীঘ্রই দূর হবে কালো জাদু।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, August 21, 2023, 20:02 [IST]
X
Desktop Bottom Promotion