Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips: ঘরের এই দিকে রাখুন মহাদেবের ছবি, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার!
ভক্তের ভক্তিতে অতি সহজেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। আবার অনিয়মে রুষ্টও হন। শিব যদি একবার রুষ্ট হয়ে যান, তবে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই সঠিক নিয়ম অনুসারে পুজো করা অতি আবশ্যক। এতে মহাদেবের কৃপায় জীবনের কঠিন থেকে কঠিনতম বিপদের হাত থেকে মুক্তি মেলে।
অনেকের বাড়িতেই পূজিত হন ভোলেনাথ। কেউ মহাদেবের মূর্তি স্থাপন করে পুজো করেন, আবার কেউ শিবের ছবি বা শিবলিঙ্গের আরাধনা করেন। কিন্তু ভুলেও ঘরের যে কোনও স্থানে মহাদেবের ছবি বা মূর্তি রাখবেন না। ভুল জায়গায় ভগবানের ছবি রাখলে ভোলেনাথ রুষ্ট হতে পারেন। জেনে নিন, বাস্তু অনুসারে ঘরের কোন দিকে শিব মূর্তি বা ছবি রাখা উচিত।

১) কৈলাশ পর্বতকে শিবের বাসস্থান বলে মনে করা হয়। কৈলাস পর্বত উত্তর দিকে অবস্থিত। তাই ঘরে শিবের মূর্তি বা ছবি রাখতে হলে তা উত্তর দিকে রাখুন।
২) বাস্তুশাস্ত্র অনুসারে, শিবের ক্রুদ্ধ বা রাগী কোনও ছবি বা মূর্তি কখনই ঘরে রাখবেন না। কারণ শিবের এই ভঙ্গি ধ্বংসের প্রতীক বলে মনে করা হয়। মহাদেব রুষ্ট হলে মহাপ্রলয় ঘটতে পারে।
৩) মহাদেবের হাসিমুখের ছবি বা মূর্তি বাড়িতে রাখুন। এতে সংসারে সবসময় সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।
৪) বাস্তুবিদদের মতে, কার্তিক গণেশ-সহ শিব পার্বতীর পরিবারের ছবি ঘরে রাখা অত্যন্ত শুভ। এর ফলে পরিবারের কোনও অশান্তি বা ঝামেলা হয় না। বাড়ির ছেলে-মেয়েরাও সর্বদা বাধ্য থাকে।
৫) ঘরে শিবের ছবি বা মূর্তি এমন জায়গায় রাখুন, যেখান থেকে সবাই দেখতে পাবে।
৬) ধুলো ময়লা, অপরিষ্কার জায়গায় মহাদেবের ছবি বা মূর্তি স্থাপন করবেন না। যেখানে ভোলেবাবার ছবি রাখবেন, সেই স্থান নিয়মিত পরিষ্কার রাখবেন। মূর্তি বা ছবির গায়ে ও তার আশপাশে যেন এক ফোঁটাও নোংরা পড়ে না থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে।
৭) শিবের ছবি যেখানে রাখবেন, সেই জায়গায় রোজ পূজার্চনা এবং পরিষ্কার করতে হবে। না হলে বাড়িতে বাস্তু দোষ দেখা দেবে এবং অর্থ ক্ষতি হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications