Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips : বাড়িতে রাখুন এই সমস্ত জিনিস, নিমেষেই দূর হবে অভাব-অনটন!
সুখ-শান্তিতে জীবন কাটানোর জন্য আমরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে থাকি। কিন্তু অনেক সময় বহু চেষ্টা সত্ত্বেও অর্থাভাব কাটিয়ে ওঠা যায় না। যে কারণে নিত্যদিন অশান্তি লেগেই থাকে সংসারে। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে ইতিবাচক এনার্জির বাস থাকলে পরিবারে সুখ, সমৃদ্ধি, ধনসম্পদ এবং সুস্বাস্থ্য বজায় থাকে। আর, বাড়িতে নেতিবাচক শক্তির চলাচল অব্যাহত থাকলেই আর্থিক সংকট, কাজে বাধা, রোগভোগ এবং পরিবারের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

তবে বাস্তু শাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে বলা হয়েছে, যেগুলি মেনে চললে পরিবারে আর্থিক সচ্ছলতা এবং শান্তি বজায় থাকে। তাহলে জেনে নিন, অভাব অনটন থেকে মুক্তি পেতে কী করবেন -

বাড়ির উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে কুবের যন্ত্র রাখুন
পুরাণ অনুসারে, কুবের হলেন ধন-সম্পদ ও সমৃদ্ধির দেবতা। উত্তর-পূর্ব দিকের অধিপতি তিনি, তাই এই দিকে টয়লেট, জুতো রাখার জায়গা এবং যে কোনও ভারী আসবাবপত্র রাখা উচিত নয়। বাড়ির উত্তর-পূর্ব কোণটি একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। এছাড়া, বাড়ির উত্তর দিকের দেওয়ালে আয়না অথবা কুবের যন্ত্র রাখলে আর্থিক উন্নতি হবে। বাড়িতে কখনও আর্থিক অনটন থাকবে না।

দক্ষিণ-পশ্চিম দিকে লকার রাখুন
আপনার সমস্ত গয়না, টাকা পয়সা এবং গুরুত্বপূর্ণ আর্থিক নথিগুলি দক্ষিণ-পশ্চিম, উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখুন। এই দিকে রাখা যে কোনও কিছু অনেক গুণ বৃদ্ধি পায়। লকারটি এমনভাবে রাখবেন যাতে লকারের দরজা উত্তর বা উত্তর-পূর্ব দিক করে খোলা যায়, এতে আর্থিক সমস্যা দূর হয়। ,

চারিদিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
আপনার বাড়ির প্রতিটি জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। অপ্রয়োজনীয় জিনিসপত্র ঘর থেকে বার করে দিন। জানালা, দরজা পরিষ্কার রাখুন এবং বাড়ির গুদামও পরিষ্কার রাখুন।

উত্তর-পূর্ব দিকে ফোয়ারা এবং অ্যাকোয়ারিয়াম রাখুন
বাড়ির উত্তর-পূর্ব অংশে অ্যাকোয়ারিয়াম বা জলের ফোয়ারা রাখা খুব শুভ বলে মনে করা হয়। তবে খেয়াল রাখবেন যাতে চারপাশ পরিষ্কার থাকে।



Click it and Unblock the Notifications