Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Rose Vastu Tips: গোলাপের এই টোটকায় দূর হবে আর্থিক সংকট, সুখ ফিরবে প্রেম জীবনে!
Vastu Tips For Rose Plant in Bengali: গোলাপ ফুল হল ভালোবাসার চিহ্ন। জ্যোতিষশাস্ত্রে গোলাপ ফুল হল মা লক্ষ্মীরও প্রতীক। বাস্তু অনুসারে, বাড়িতে গোলাপ গাছ লাগালে তা যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনই নেগেটিভ এনার্জির কবল থেকেও আমাদের মুক্তি দেয়। প্রেম জীবনের সকল সমস্যা দূর করতেও গোলাপের টোটকা খুব কার্যকর।

বাস্তুশাস্ত্রে গোলাপ ফুল দিয়ে এমন কিছু টোটকার উল্লেখ আছে, যেগুলি ঠিক ভাবে মেনে চলতে পারলে জীবনের নানা সমস্যা দূর হতে পারে নিমেষেই!

গোলাপ গাছ লাগানোর সঠিক দিক
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে গোলাপ গাছ লাগানো শুভ। এই দিকটি লাল ফুল লাগানোর জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়ির মালিকের সামাজিক মান-সম্মান বাড়ে।

পারিবারিক সমস্যার সমাধানে গোলাপের উপায়
পারিবারিক সমস্যা দূর করতে প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে লাল গোলাপ ফুল নিবেদন করুন। এর ফলে মায়ের আশীর্বাদে যেমন পারিবারিক অশান্তি দূর হবে, তেমনই আর্থিক সংকটও কাটবে।

প্রেম জীবনের জন্য গোলাপের উপায়
প্রেম জীবনের সমস্যা কাটাতে, শোওয়ার ঘরে একটি কাঁচের বাটিতে জল ভর্তি করুন। তাতে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিন। তবে, প্রতিদিন গোলাপের পাপড়ি এবং জল পাল্টে দেবেন। এই টোটকায় আপনার প্রেম জীবনে সুখ, শান্তি ফিরে আসবে।

আর্থিক সংকট কাটাতে গোলাপের উপায়
আর্থিক সংকট দেখা দিলে সেক্ষেত্রেও আপনাকে বাঁচাতে পারে গোলাপ ফুল! বাস্তু অনুসারে, সন্ধ্যা আরতির সময় মা লক্ষ্মীর চরণে গোলাপ ফুল নিবেদন করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। এ ছাড়াও, শুক্রবার একটি পান পাতার মধ্যে গোলাপের পাঁচটি পাপড়ি রেখে মা দুর্গার কাছে নিবেদন করুন। এতেও আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications