Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
New Year 2024: বাড়িতে এই গাছগুলি লাগিয়ে শুরু করুন নতুন বছর, সারা বছর হবে না অর্থাভাব!
দেখতে দেখতে চলে এল ২০২৪ সাল। নতুন বছরটা যাতে ভালোয় ভালোয় কাটে, এমনই আকাঙ্খা সকলেরই মনে রয়েছে। এই বছরকে সুন্দর, সমৃদ্ধ ও সুখী করে তুলতে বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে চলতে পারেন।
পরিবারে সুখ-সমৃদ্ধি ভরাতে চাইলে বাড়িতে কিছু গাছ-গাছালি লাগিয়ে নতুন বছর শুরু করুন। বাস্তুশাস্ত্রে, গাছপালাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাড়ির সঠিক স্থানে যদি শুভ বৃক্ষ লাগানো হয়, তাহলে জীবনে সব সমস্যার অবসান ঘটে।

জেনে নিন, এই নিউ ইয়ারে বাড়িতে কোন কোন গাছ লাগাবেন -

তুলসী
পবিত্র গাছ বলতে প্রথমেই আসে তুলসির নাম। হিন্দু ধর্মে তুলসিকে লক্ষ্মীর মর্যাদা দেওয়া হয়। এমনটা বিশ্বাস করা হয়, বাড়িতে তুলসি গাছ রাখলে পজিটিভ এনার্জি বাড়ে এবং কখনও আর্থিক অভাব হয় না। তবে, বাড়ির দক্ষিণ দিকে ভুলেও তুলসি লাগাবেন না, তা হলে অশুভ ফল দেবে।

জেড প্ল্যান্ট
ফেং শুই অনুসারে, জেড প্ল্যান্ট সৌভাগ্য এবং ইতিবাচক শক্তির প্রতীক। বাড়িতে বা অফিসে রাখতে পারেন এই গাছ। তবে কখনই বাথরুমে জেড প্ল্যান্ট রাখবেন না।

বাঁশ গাছ
বাঁশ গাছকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ফেং শুই এবং বাস্তুশাস্ত্র মতে, বাঁশ গাছ সৌভাগ্য ফেরায় এবং সুস্বাস্থ্য বজায় রাখে। বাঁশ গাছ সবসময় পূর্ব কোণে রাখা উচিত।

মানি প্ল্যান্ট
যে বাড়িতে মানি প্ল্যান্ট থাকে, সেখানে সর্বদা সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বজায় থাকে। আর্থিক সমস্যা দূর হয়। কথিত আছে, বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে সাফল্য আসে।

স্নেক প্ল্যান্ট
বাড়িতে রাখার জন্য অন্যান্য শুভ উদ্ভিদের মধ্যে রয়েছে স্নেক প্ল্যান্টও। এই উদ্ভিদটি বিষাক্ত পদার্থ শোষণ করে এবং পরিবেশকে শুদ্ধ করে তোলে। এই নিউ ইয়ারে স্নেক প্ল্যান্ট লাগাতেই পারেন।

এরিকা পাম
বাস্তুশাস্ত্র অনুসারে, এই গাছ সুস্বাস্থ্য, সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে। নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচকতা বাড়ায়। এটি বাতাস থেকে দূষণ দূর করে এবং আর্দ্রতা বাড়ায়।

গোলাপ এবং গাঁদা ফুল লাগান
বাস্তুশাস্ত্রে গোলাপ এবং গাঁদা ফুল খুব শুভ বলে মনে করা হয়। পূজার্চনায়ও এই সব ফুল ব্যবহৃত হয়। কথিত আছে, এই ফুলগুলি লাগালে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে এবং সুখ,সমৃদ্ধি আসে। গোলাপ এবং গাঁদা বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে লাগানো খুব শুভ।



Click it and Unblock the Notifications