Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ভাড়াটে থেকে বাড়িওয়ালা হতে চান? বাস্তুর এই টিপসগুলি মেনে চলুন!
নিজের বাড়ি তৈরির স্বপ্ন প্রত্যেকেরই থাকে। কিন্তু আজীবন পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার পরেও নিজের বাড়ি তৈরির ইচ্ছা সকলের পূরণ হয় না। এ কারণে অনেকেই ভাড়া বাড়িতে জীবন কাটান। বিশেষ করে, মেট্রোপলিটন শহরে ভাড়া বাড়িতে বসবাসকারী মানুষের সংখ্যা অনেক বেশি। বড় শহরগুলিতে বাড়ি, জমির দাম এত বেশি যে প্রত্যেকের বাড়ি কেনার সামর্থ্য থাকে না।
বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায়ের উল্লেখ আছে, যেগুলি সঠিকভাবে মেনে চললে নিজস্ব বাড়ি হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক, বাস্তুর কোন কোন উপায় নিজের বাড়ি হওয়ার স্বপ্ন পূরণ করে।

শনিদেবের আশীর্বাদ পেতে
বাস্তু অনুসারে, নিজস্ব বাড়ির মালিক হতে চাইলে সর্বপ্রথম শনি দেবকে তুষ্ট করতে হবে। পশ্চিম দিককে শনি দেবের দিক বলে মনে করা হয়। এই দিকে প্রতিদিন একটি করে সর্ষে তেলের প্রদীপ জ্বালান এবং নিয়মিত শনি স্তোত্র পাঠ করুন। নিজস্ব বাড়ির জন্য প্রার্থনা করুন। শনি দেবের কৃপায় কিছুদিনের মধ্যেই আপনি বাড়ির মালিক হতে পারেন!
এই প্রতিকারে শীঘ্রই স্বপ্ন পূরণ হবে
দীর্ঘদিন ধরে যদি আপনি বাড়ি তৈরি বা কেনার কথা ভাবছেন, তাহলে বাস্তুর এই প্রতিকারে আপনির স্বপ্ন পূরণ হতে পারে। নিম কাঠ দিয়ে একটি ছোটো ঘর বানিয়ে গরীব বাচ্চাকে দান করুন অথবা বাড়ির মন্দিরে কাঠের ঘরটি রেখে দিন। এতেই ফল পাবেন।
মা লক্ষ্মীকে সন্তুষ্ট করুন
বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন এবং নিয়মিত তার পূজা করুন। এতে মা লক্ষ্মীর কৃপায় নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়াও, প্রতি মঙ্গলবার সাদা গরু এবং তার বাছুরকে মসুর ডাল ও গুড় খাওয়ান। এতে করে খুব শীঘ্রই পূরণ হবে নিজস্ব বাড়ির স্বপ্ন।
সম্পত্তির জন্য
ভাড়া বাড়ির পশ্চিম দিকে একটি তামার শোপিস রাখুন। না হলে তামার পাত্র বা অন্য কোনও তামার জিনিস শোপিস হিসেবে সাজিয়ে রাখুন। এতে শনিদেবের কৃপায় নিজের সম্পত্তির স্বপ্ন পূরণ হয়। এর পাশাপাশি, বাড়ির কাছে একটি পাখির বাসা তৈরি করুন। পাখি এলে তাকে খাবার ও জল দিন। এতে নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ হয়।
আর্থিক উন্নতির প্রতিকার
ভাড়া বাড়ির পূজার স্থান সর্বদা উত্তর-পূর্ব দিকে হওয়া উচিত। সকাল, সন্ধ্যায় এখানে পূজা করুন। এ ছাড়াও, এই দিকেই জল ভর্তি পাত্র রাখুন। এতে অর্থ আগমন এবং নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা থাকে।
এই প্রতিকারে নিজের ঘর হয়
একটি মাটির পাত্রে দুধ, চিনি, কর্পূর, ঘি, মধু ও দই রাখুন। এই পাত্রটি হাতে নিয়ে মা দুর্গার নবার্ণ মন্ত্র জপ করুন এবং প্রার্থনা করুন। এর পর নদী বা পুকুরের মাটিতে পাত্রটিকে পুঁতে দিন। তবে খেয়াল রাখবেন, এটি করার সময় কেউ যেন দেখতে না পায়। এতে নিজস্ব ঘর হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে।



Click it and Unblock the Notifications
