Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips: ঘরের এই ৪ জিনিস খালি রাখবেন না কখনই, রুষ্ট হবেন মা লক্ষ্মী!
বাস্তু দোষের কারণে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। পরিবারে প্রায়ই কলহ হয়। জীবনে সুখ-সমৃদ্ধির অভাব হয়। পাশাপাশি আর্থিক অনটনও দেখা দেয়। তবে যে সব বাড়িতে কোনও ধরনের বাস্তু দোষ থাকে না, সেখানে সর্বদাই মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে।
বাস্তুশাস্ত্র অনুসারে, আমাদের ঘরের অভ্যন্তরে এমন অনেক জিনিস রয়েছে, যেগুলি খালি অবস্থায় রাখলে বাস্তু দোষ তৈরি হয়। ফলে জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে। জেনে নিন, বাস্তু অনুসারে কোন কোন জিনিস কখনই খালি রাখা উচিত নয়।

পার্স এবং সিন্দুক খালি রাখবেন না
বাস্তু মতে, সিন্দুক অথবা পার্স কখনই খালি রাখা উচিত নয়। এর মধ্যে সবসময় কিছু টাকা রাখতেই হবে। টাকা ছাড়াও লাল কাপড়ে কড়ি, গোমতী চক্র, হলুদ রাখতে পারেন। এতে মা লক্ষ্মী তুষ্ট হন। কিন্তু সিন্দুক বা পার্স সম্পূর্ণ খালি থাকলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন।
জলের পাত্র খালি রাখবেন না
পুজোর ঘরে রাখা জলের পাত্র কখনও খালি রাখা অত্যন্ত অশুভ। জলের পাত্রে সাধারণ জল, গঙ্গাজল এবং তুলসী পাতা সবসময় থাকতে হবে। এতে ঈশ্বরের কৃপা সর্বদা আপনার সংসারে থাকবে এবং জীবনে সুখ-সমৃদ্ধিও ফিরবে।
বাথরুমে খালি বালতি রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে, বাথরুমে খালি বালতি রাখা একেবারেই ঠিক নয়। বাথরুমের বালতিতে জল ভরে না রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ হয়। এ ছাড়া, বাথরুমে কখনই কালো বা ভাঙা বালতি ব্যবহার করা উচিত নয়। এতে বাস্তু দোষ ও আর্থিক সমস্যা দেখা দেয়।
শস্য ভান্ডার খালি রাখবেন না
রান্নাঘরে থাকা অন্ন ভান্ডারে মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে। তাই খাবারের পাত্র কখনই খালি রাখা উচিত নয়। এতে সংসারে সর্বদা সুখ ও সমৃদ্ধি থাকে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications