Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Wall Clock Vastu: সৌভাগ্য ফেরাবে দেওয়াল ঘড়ি! ঘরের কোন দিকে টাঙাবেন? জেনে নিন বাস্তু মত
Vastu Tips for Wall Clock in Bengali: আমরা কখনও কখনও নিজেদের অজান্তেই এমন অনেক কাজ করে ফেলি, যেগুলির ফলে বাস্তু দোষ সৃষ্টি হয়। আর, তার কু-প্রভাবে জীবনে নানা প্রকার অশান্তি লেগেই থাকে। তবে, বাস্তুর নিয়ম সঠিকভাবে মেনে চললে আপনার জীবন হয়ে উঠতে পারে সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ।

বাস্তুশাস্ত্র অনুসারে, সৌভাগ্যকে ধরে রাখতে হলে ঘরের প্রতিটা জিনিস বাস্তু মেনে স্থাপন করা উচিত। নাহলে জীবনে একের পর এক ঝামেলা-ঝঞ্ঝাট লেগেই থাকবে। আজ আমরা আলোচনা করব বাস্তু মতে ঘরের কোন দিকে দেওয়াল ঘড়ি রাখা শুভ।

কোন দিকে ঘড়ি লাগাবেন?
বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে কখনই ঘড়ি লাগাবেন না। কারণ দক্ষিণ দিকে ঘড়ি থাকলে সব সময় সকলের চোখ সেই দিকেই যাবে। যা নেতিবাচক শক্তি বৃদ্ধি করে।
বাস্তু মতে, ঘড়ি লাগানোর সবথেকে উপযুক্ত স্থান হল পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়াল। , যদি পূর্ব অথবা উত্তর দিকের দেওয়ালে একেবারেই জায়গা না থাকে, তখনই পশ্চিম দিকের দেওয়ালে ঘড়ি টাঙান। বিশেষজ্ঞদের মতে, এই তিন দিকে ঘড়ি লাগালে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

দরজার উপরে ঘড়ি লাগাবেন না
বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘড়ি কখনই দরজার উপরে ঝোলানো উচিত নয়। বলা হয়, দরজার উপরে ঘড়ি লাগালে আর্থিক ক্ষতি বাড়ে।

সময় এগিয়ে সেট করুন
ঘড়ির সময় সর্বদা এক বা দুই মিনিট এগিয়ে রাখুন। একেবারে সঠিক সময় সেট করলে জীবনে বাধা-বিপত্তি আসে। পরিশ্রম অনুযায়ী ফল মেলে না। কর্মক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয়। রিলেশনশিপে সমস্যা দেখা দেয়। এ ছাড়া, স্লো ঘড়িও বাস্তু মতে অত্যন্ত অশুভ।

এই বিষয়গুলি মাথায় রাখুন
১) বন্ধ ঘড়ি কখনই ব্যবহার করবেন না, সঙ্গে সঙ্গে ব্যাটারি পরিবর্তন করুন। নাহলে আর্থিক অবনতি হয়। ঘড়ির কাঁচ যেন ঝাপসা বা ফাটল ধরা না হয়।
২) ঘড়ির রঙের দিকেও খেয়াল রাখুন। নীল, কালো ও কমলা রঙের ঘড়ি বাড়িতে রাখবেন না।
৩) বিছানার মাথার কাছে ঘড়ি লাগাবেন না। এতে মাথাব্যথার সমস্যা লেগেই থাকে। এ ছাড়া, বেডরুমে কখনও পেন্ডুলাম ঘড়ি লাগাবেন না। এতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি দেখা দেয়। বিছানা থেকে যতটা সম্ভব দূরে ঘড়ি রাখুন।
৪) গোল দেওয়াল ঘড়ি সবথেকে শুভ বলে মনে করা হয়।



Click it and Unblock the Notifications