Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শোওয়ার ঘরে রাখবেন না এই ৪ জিনিস, অশুভ প্রভাব পড়বে দাম্পত্য জীবনে!
Vastu Tips for Happy Married Life in Bengali: অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে একটার পর একটা সমস্যা লেগেই আছে। বাস্তু দোষের কারণে এমনটা হতে পারে। নিজেদের অজান্তেই আমরা বাস্তু দোষের কারণ তৈরি করে ফেলি। বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে রাখা সমস্ত জিনিসই ব্যক্তির জীবনে শুভ অশুভ প্রভাব ফেলে। তাই বাড়ির সমস্ত জিনিসপত্র বাস্তুর সঠিক নিয়ম মেনে রাখা উচিত।
বাস্তুবিদদের মতে, বেডরুমে রাখা কিছু জিনিস নেতিবাচক শক্তি তৈরি করে। এর কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কে ফাটল দেখা দেয়। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু জিনিস সম্পর্কে যা শোওয়ার ঘরে থাকলে সংসারে মারাত্মক অমঙ্গল ডেকে আনতে পারে।

দেব-দেবীর ছবি
শোওয়ার ঘরে ভুল করেও ঈশ্বরের ছবি রাখবেন না। শয়নকক্ষ স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে এটি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। তাই যেখানে শুক্র থাকে সেখানে দেবতাদের উপস্থিতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ অশুভ বলে মানা হয়। শুক্র ও বৃহস্পতি একে অপরের বিরোধী। তাই উভয়কে একসঙ্গে রাখা যায় না।
ইলেকট্রনিক গ্যাজেট
জ্যোতিষ মতে, ইলেকট্রনিক গ্যাজেটের উপর রাহু এবং শনি প্রভাব ফেলে। শয়নকক্ষে এই জিনিসগুলি রাখলে দুই অশুভ গ্রহের কারণে দাম্পত্য জীবনে অশুভ প্রভাব পড়ে। প্রেম-ভালবাসার সম্পর্কে দূরত্ব বাড়তে পারে। তাই শোওয়ার ঘরে কখনই কোনও ইলেকট্রনিক জিনিস রাখবেন না।
তাজমহলের ছবি রাখবেন না
অনেকেরই ধারণা, শোওয়ার ঘরে তাজমহলের ছবি বা শোপিস রাখলে দাম্পত্য জীবনে প্রেম-ভালবাসা অটুট থাকে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। শাস্ত্র মতে, তাজমহল একটি সমাধি। আর বেডরুমে সমাধির ছবি রাখা অত্যন্ত অশুভ। তাই ভুলেও আপনার বেডরুমে তাজমহলের ছবি রাখবেন না।
শিকারী প্রাণীর ছবি রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে, বেডরুমে কোনও শিকারী বা হিংস্র প্রাণীর ছবি এবং মূর্তি থাকলে দাম্পত্য জীবনে অশান্তি চলতেই থাকে। সঙ্গীর সঙ্গে বিচ্ছেদও ঘটতে পারে। তাই শোওয়ার ঘরে এই ধরনের ছবি না রাখাই ভাল।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications