Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঘরের জানালার ভুল অবস্থানেই বাড়বে বিপদ! বাস্তু মতে জানুন সঠিক দিশা
Vastu Tips for Windows in Bengali: বাড়ি-ঘর সুন্দর করে সাজানোর পাশাপাশি, সংসারকে সমৃদ্ধ করে তোলার স্বপ্ন প্রত্যেক গৃহস্থেরই থাকে। এই স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে বাস্তু। বাস্তু বিশেষজ্ঞদের কথায়, বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে বাড়ি তৈরি এবং ঘর সাজানো হলে অনেক বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাতে পরিবারে সর্বদা সুখ, শান্তি বজায় থাকে এবং কখনই বাস্তু দোষের সম্মুখীন হতে হয় না। সেই কারণেই নতুন বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার সময় সর্বদা বাস্তু মেনে চলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বাস্তু মতে, আমাদের বাড়িতে যে আলো, বাতাস ও শক্তি প্রবাহিত হয়, তা জানালার মাধ্যমেই প্রবেশ করে। তাই ঘরের জানালা সঠিক দিকে থাকা খুব জরুরি। জানালার অবস্থান ঠিক থাকলে সংসারে সর্বদা সমৃদ্ধি বজায় থাকে।

১) জানালার সামনে ডিশ টিভি বা অ্যান্টেনা রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। যার ফলে পরিবারের সকলের রোগ-ব্যাধি হওয়ার আশঙ্কা থাকে, পাশাপাশি বাড়ির অর্থনৈতিক অবস্থার উপরও খারাপ প্রভাব পড়তে পারে।
২) বাস্তুবিদদের মতে, বাড়ির জানালাগুলি এমনভাবে তৈরি করা উচিত, যাতে সেগুলি বাড়ির ভিতর দিকে খোলে, বাইরে নয়। জানালা খোলার সময় যেন কোনওরকম শব্দ না হয়।
৩) ঘরের জানালা উত্তর দিকে থাকা ভাল। উত্তর দিককে ধনসম্পদের দেবতা কুবেরের দিক বলে মানা হয়। তাই, এই দিকে জানালা থাকলে সংসারে ধনসম্পদ, ঐশ্বর্য ভরে থাকে।
৪) ঘরের জানালা সবসময় বন্ধ রাখবেন না। প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও জানালা খুলে রাখুন। এতে ঘরে আলো এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে।
৫) জানালা পশ্চিম দিকেও করা যেতে পারে। তবে পশ্চিম দিকে ছোটো জানালা থাকলে সবচেয়ে ভাল। আর যদি পশ্চিম দিকে খোলা জায়গা থাকে, তাহলে সে দিকে জানালা না রাখাই ভাল।
৬) দক্ষিণ-পশ্চিম দিকে ভুলেও জানালা রাখবেন না। এই দিকের জানালা থেকে প্রবেশ করা আলো, বাতাস স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।



Click it and Unblock the Notifications