Vastu Tips for Wardrobe: আলমারিতে ভুলেও রাখবেন না এই ৪ জিনিস, আর্থিক অনটনে জেরবার হবেন!

Vastu Tips for Wardrobe: বাড়িতে যে সমস্ত আসবাবপত্র থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আলমারি। আলমারিতে শুধু জামাকাপড়ই থাকে না, টাকা পয়সা, গয়না-গাটি, দরকারি কাগজপত্রও রাখা হয়। যে কারণে বাস্তুশাস্ত্র অনুসারে আলমারিতে বাস করেন ধনসম্পদের দেবী স্বয়ং মা লক্ষ্মী। তাই আলমারিতে ভুল জিনিস রাখলে তা নেগেটিভ প্রভাব বাড়ায় এবং আর্থিক সঙ্কট দেখা দেয়।

বাস্তুশাস্ত্রে এমন ৪টি জিনিসের উল্লেখ করা হয়েছে, যা আলমারির ভিতরে রাখা অত্যন্ত অশুভ। তাই এই জিনিসগুলি আলমারি বা লকারে থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন।

Vastu Tips for Wardrobe

পারফিউম

অনেকেই আলমারিতে পারফিউম বা ডিওডোরেন্ট রাখেন। বাস্তুশাস্ত্রে এটা অত্যন্ত অশুভ মনে করা হয়। আলমারিতে সুগন্ধি রাখলে বাস্তু দোষ হয়। যার ফলে সংসারে নানা অশান্তি লেগেই থাকে এবং আর্থিক ক্ষতিও হয়।

আয়না

অনেকের বাড়িতেই আলমারিতে আয়না লাগানো থাকে। বাস্তুবিদদের মতে, আলমারিতে আয়না থাকলে আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়ে। তাই কখনই আলমারিতে আয়না লাগানো উচিত নয়।

ছেঁড়া কাগজ

ছেঁড়া বা নষ্ট হয়ে যাওয়া কাগজ আলমারিতে কখনই রাখা উচিত নয়। এতে সংসারে আর্থিক অনটন দেখা দেয়। অর্থ সংক্রান্ত সমস্যা বাড়ে। পাশাপাশি নেতিবাচক শক্তির প্রবাহও দ্রুত বৃদ্ধি পায়।

কালো বস্ত্র

অনেকেই কাপড়ে বা পুটলিতে মুড়ে আলমারিতে টাকা রাখেন। তবে খেয়াল রাখবেন যে জিনিসে করে টাকা রাখছেন, তার রঙ যেন কালো না হয়। কালো কাপড়ে বা কোনও জিনিসে করে টাকা রাখলে আর্থিক ক্ষতি হয়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion