Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শ্রাবণ মাসে মেনে চলুন বাস্তুর এই উপায়, মহাদেবের কৃপায় দূর হবে সব বিপদ!
Vastu Tips for Shravan Month in Bengali: হিন্দুদের কাছে শ্রাবণ হল পবিত্র মাস। এই মাসে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে শুভ ফল লাভ হয়, বিশেষত শ্রাবণের সোমবারে। ভক্তিভরে শিব ও পার্বতীর পূজা করলে জীবনের সকল দুঃখ-কষ্টের অবসান ঘটে। সকল প্রকার সঙ্কটের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তবে মনে রাখা প্রয়োজন, শিবের ব্রত পালনের সময় কোনও ভুলভ্রান্তি যেন না হয়, তাহলে মহাদেব ক্রুদ্ধ হবেন।
বাস্তুশাস্ত্রে শ্রাবণ মাসের জন্য বিশেষ কিছু উপায়ের উল্লেখ রয়েছে। এগুলি মেনে চললে সৌভাগ্য বৃদ্ধি পায়। জেনে নিন মহাদেবের বিশেষ কৃপা পেতে শ্রাবণে বাস্তুর কোন কোন উপায় অবশ্যই করবেন।

এই দিকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন
শ্রাবণ মাসে বাড়ির উত্তর-পূর্ব কোণে শিবলিঙ্গ স্থাপন করুন। এই দিককে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। এই দিকে শিবলিঙ্গ রেখে পূজার্চনা করলে ঘরে সুখ-সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বিরাজ করে। এর পাশাপাশি এই মাসে প্রতিদিন গোটা বাড়ি ভালো করে পরিষ্কার করুন। শ্রাবণ মাসে ঘর নোংরা রাখলে পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়ে। উন্নতিতে বাধা আসে।
প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন
এই পবিত্র মাসে প্রতিদিন বাড়ির প্রধান দরজায় গঙ্গাজল ছেটান এবং সেখানে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। এর পর দরজার দু'পাশে দু'টি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। বাস্তুর এই প্রতিকারে ঘরে পজিটিভ এনার্জির আগমন ঘটবে।
রুদ্রাক্ষ ধারণ করুন
শ্রাবণ মাসে শিবলিঙ্গের পাশে রুদ্রাক্ষ রেখে পুজো করুন। পুজো শেষ হলে শিবলিঙ্গের কাছ থেকে রুদ্রাক্ষ তুলে নিয়ে লাল কাপড়ে বেঁধে সিন্দুক বা আলমারিতে রেখে দিন অথবা বাড়ির মূল দরজায় ঝুলিয়েও দিতে পারেন। এই প্রতিকারে ঘরে ধনধান্যের অভাব হয় না।
তুলসী গাছ লাগান
শ্রাবণ মাসে তুলসী গাছ লাগানো খুবই শুভ। বাড়ির উত্তর ও পূর্ব দিকে একটি তুলসী গাছ লাগান এবং প্রতিদিন সকাল-সন্ধ্যা নিয়ম মেনে তুলসীর পুজো করুন। এতে সংসারে সুখ, শান্তি সৌভাগ্য বৃদ্ধি পাবে। ঘরে পজিটিভ এনার্জির প্রবাহ বাড়বে। তবে ভুলেও শিব পূজায় তুলসী পাতা ব্যবহার করবেন না।
বেলগাছ লাগান
তুলসী ছাড়াও শ্রাবণ মাসে বেল গাছ পোঁতা অত্যন্ত শুভ বলে মানা হয়। বাড়ির উত্তর-পূর্ব দিকে বেল গাছ লাগান। রোজ এই গাছে জল দিন এবং পূজা করুন। এতে শিবের পাশাপাশি মা লক্ষ্মীরও আশীর্বাদ মিলবে। শিবপুরাণে উল্লেখ আছে, যে বাড়িতে বেলগাছ থাকে, সেই বাড়ি কাশীর মতোই পবিত্র। সেই সংসার থেকে দারিদ্র্য দূর হয়ে যায়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications