ঘরের এই ৩ জায়গায় ভুলেও চাবির গোছা রাখবেন না, রুষ্ট হবেন মা লক্ষ্মী!

দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে অন্যতম হল চাবি। বাড়ির দরজা, আলমারি, লকার, ড্রয়ার, গাড়ি, ড্রেসিং টেবিল - সবকিছুতেই চাবি লাগানোর ব্যবস্থা থাকে। কোনও ভাবে একটা চাবিও হারিয়ে গেলে মহা বিপদে পড়তে হয়। তাই চাবির গোছা সুরক্ষিত রাখার জন্য সবার বাড়িতেই একটা নির্দিষ্ট জায়গা থাকে।

Vastu Tips For Placing House And Locker Keys

কিন্তু জানেন কি, বাস্তু শাস্ত্রে চাবি রাখারও কিছু নিয়ম আছে? বাস্তুর নিয়ম মেনে সঠিক স্থানে চাবি রাখলে ঘরে শুভ শক্তির সঞ্চার হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক, বাস্তু অনুসারে ঘরের কোথায় চাবি রাখবেন আর কোথায় রাখবেন না।

ড্রয়িং রুমে রাখবেন না

ড্রয়িং রুমে রাখবেন না

বাস্তু অনুসারে, চাবি কখনই ড্রয়িং রুমে রাখা উচিত নয়। কারণ ড্রয়িং রুমে চাবি রাখলে বাইরে থেকে আসা লোকজনের চাবির উপর দৃষ্টি পড়বে, যা মোটেও শুভ নয়।

পূজার স্থানে চাবি রাখবেন না

পূজার স্থানে চাবি রাখবেন না

বাড়ির পূজার স্থান বা তার আশেপাশেও চাবি রাখা উচিত নয়, কারণ চাবি বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয় এবং বাইরে থেকে এসে তালা খোলার জন্য আমরা নোংরা হাতেই চাবি ধরে থাকি। আর, পূজার স্থানে নোংরা চাবি রাখলে পরিবারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রান্নাঘরে চাবি রাখবেন না

রান্নাঘরে চাবি রাখবেন না

রান্নাঘরেও চাবি রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে, রান্নাঘর একটি শুদ্ধ জায়গা। তাই, চাবি সেখানে না রাখাই ভাল।

এই দিকে চাবি রাখুন

এই দিকে চাবি রাখুন

চাবি ধাতু দিয়ে তৈরি হয়। তাই চাবি রাখার জন্যও দিক গুরুত্বপূর্ণ। পশ্চিম দিকের লবিতে চাবি রাখলে সবচেয়ে ভাল।

ঝুলিয়ে রাখুন

ঝুলিয়ে রাখুন

চাবি এদিক-ওদিক না রেখে দেওয়াল থেকে ঝুলিয়ে রাখা ভাল। বাস্তু মতে, কাঠের তৈরি চাবির হ্যাঙ্গার খুবই শুভ বলে মনে করা হয়। তবে ভগবানের ছবি আছে, এমন চাবির রিং ব্যবহার করবেন না।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷

Story first published: Friday, July 15, 2022, 12:52 [IST]
X
Desktop Bottom Promotion