Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips : বাড়ির মূল দরজায় কখনই রাখবেন না এই জিনিসগুলি, আর্থিক সঙ্কটে পড়বেন!
বাস্তুর সব নিয়ম সঠিকভাবে মেনে চললে ঘরে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকে। বাস্তু মতে, বাড়ির ভিতরে সব জিনিস যেমন সঠিক দিকে রাখা গুরুত্বপূর্ণ, তেমনই বাড়ির বাইরের দিকেও খেয়াল রাখা উচিত।

অনেকেই বাড়ির সামনে ময়লা-আবর্জনা রাখেন। বাড়ির সদর দরজার সামনে আবর্জনা থাকা দারিদ্র্যের লক্ষণ। যে বাড়ির সামনে আবর্জনা জমা হয় সেখানে মা লক্ষ্মী থাকেন না। বাড়িতে অশান্তি, রোগভোগ লেগেই থাকে। এছাড়াও, এমন অনেক জিনিস আছে যেগুলি কখনই প্রধান ফটকের সামনে রাখা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক, বাড়ির মূল ফটকের সামনে কোন কোন জিনিস রাখা উচিত নয়।

মূল দরজার বাইরে আবর্জনা জমে থাকা
বাড়ির সদর দরজার বাইরে যাতে আবর্জনা না জমে থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির মূল দরজার বাইরে জঞ্জাল জমলে পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়ে এবং আর্থিক সমস্যা দেখা দেয়। তাই মূল ফটক সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

গাছপালা থাকা
প্রধান ফটকের আশেপাশে কোনও গাছপালাও থাকা উচিত নয়। বাস্তু অনুসারে, এতে উন্নতিতে বাধা পড়ে এবং বাড়ির বাচ্চাদের উপর নেতিবাচক প্রভাব দেখা দেয়। তাই বাড়ি তৈরি বা কেনার সময় খেয়াল রাখতে হবে যেন সদর দরজার আশেপাশে কোনও গাছ না থাকে।

জল জমে থাকলে
মূল দরজার সামনে জল জমা বা কাদা হয়ে থাকলে বাস্তু দোষ হয়। বাড়ির সদস্যদের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং আর্থিক ক্ষতিও হয়।

বৈদ্যুতিক খুঁটি থাকা
প্রধান ফটকের সামনে কোনও বৈদ্যুতিক খুঁটি বা পিলার থাকা চলবে না। এর অশুভ প্রভাব পড়ে বাড়ির মহিলাদের ওপর। তাদের জীবনে কোনও না কোনও সমস্যা চলতেই থাকে। তাই বাড়ি তৈরি বা কেনার সময় এই বিষয়টি মাথায় রাখুন।

মন্দির থাকা
বাস্তুশাস্ত্র অনুসারে, এটাও মনে রাখবেন যে বাড়ির সামনে কোনও মন্দির থাকা উচিত নয়। বাড়ির সামনে মন্দির বা ধর্মীয় স্থান থাকার কারণে সর্বদা ঝুট-ঝামেলা চলতেই থাকে। পরিবারের উপর অশুভ প্রভাব পড়ে।



Click it and Unblock the Notifications