Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips for Career Growth: কঠোর পরিশ্রম সত্ত্বেও ক্যারিয়ারে উন্নতি হচ্ছে না? মেনে চলুন এই বাস্তু টিপসগুলি
জীবনে সাফল্য পেতে গেলে কঠোর পরিশ্রম করা খুবই প্রয়োজন, তবে এর পাশাপাশি যদি ভাগ্যের সঙ্গও পাওয়া যায়, তাহলে আর মন্দ কি! কিন্তু অনেক সময় শত চেষ্টার পরেও কেউ কেউ অসফলই থেকে যান। অনেকে মনোবল হারিয়ে হতাশ হয়ে পড়েন। এই অসফল জাতকদের ভাগ্য ফেরাতে সাহায্য করতে পারে বাস্তু শাস্ত্র। বাস্তু শাস্ত্রে বর্ণিত কয়েকটি উপায় মেনে চললে ক্যারিয়ারে উন্নতি হতে পারে।

আপনিও কি আপনার ক্যারিয়ার নিয়ে চাপের মধ্যে আছেন? কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাচ্ছেন না? তাহলে এই আর্টিকেলে দেওয়া বাস্তু টিপসগুলি মেনে চলুন -

১) এই দিকে ল্যাপটপ, কম্পিউটার রাখুন
ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইল কোন দিকটায় রেখেছেন তার উপর ক্যারিয়ারের উন্নতি অনেকটাই নির্ভর করে৷ এই সব ইলেকট্রনিক আইটেমগুলি দক্ষিণ-পূর্ব কোণে রাখা সবচেয়ে শুভ। এতে ক্যারিয়ারে উন্নতি হতে পারে৷ ল্যাপটপ এবং কম্পিউটারের তার এবং কেবিল যেন টেবিলের ওপর না দেখা যায়, সেদিকেও খেয়াল রাখবেন।

২) এই ভাবে বসে কাজ করবেন না
আপনি কী ভাবে বসে কাজ করছেন, তা আপনার ক্যারিয়ার গ্রোথের ওপর প্রভাব ফেলে। কাজ করার সময় ক্রস লেগ করে না বসাই ভাল, কারণ এটি আপনার ক্যারিয়ারের অগ্রগতিতে বাধা দিতে পারে। তাই, ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে চেয়ারে একদম সোজা হয়ে বসুন।

৩) বেডরুমের আশেপাশে বসে কাজ করবেন না
করোনার দাপটে ওয়ার্ক ফ্রম হোমের রেশ এখনও কাটেনি। অনেক কোম্পানিতে এখনও ওয়ার্ক ফ্রম হোমই চলছে। তবে বাড়ি হোক বা অফিস, বেডরুমের মধ্যে বা তার আশেপাশের কোনও জায়গায় বসে কাজ করবেন না। এছাড়াও, আপনার কাজ করার টেবিল অবশ্যই যেন চৌকো অথবা আয়তক্ষেত্র হয়। গোলাকার বা বৃত্তাকার টেবিলে বসে কাজ করবেন না।

৪) টেবিলে ক্রিস্টাল ও বাঁশ গাছ রাখুন
ক্রিস্টাল ব্যবহার করলে এনার্জি লেভেল উচ্চ হয় এবং কাজের দক্ষতাও বৃদ্ধি পায়। অফিসের টেবিলে কোয়ার্টজ ক্রিস্টাল রাখা আপনার জন্য লাভদায়ক হতে পারে। এছাড়াও, আপনার ডেস্কে একটি ছোটো টব সমেত বাঁশ গাছও রাখতে পারেন, ইতিবাচক ফলাফল পাবেন।

৫) এই দিকে মাথা করে ঘুমোন
বাস্তু বিজ্ঞান অনুসারে, ঘুমানোর সময় পূর্ব দিকে মাথা রাখলে ক্যারিয়ারের উন্নতি হয়। এতে কনসেনট্রেশন লেভেল উন্নত হয় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। আর, উত্তর দিকে বসে কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে আপনার পিছন দিকে যেন শক্তপোক্ত দেওয়াল অবশ্যই থাকে। আপনি যেখানে কাজ করতে বসবেন তার পিছনে যেন জানালা না থাকে, কারণ এতে আপনার মন বিভ্রান্ত হতে পারে।
Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷



Click it and Unblock the Notifications