Vastu Tips For Bengali New Year: পয়লা বৈশাখ থেকে অবশ্যই করুন এই কাজ, সারা বছর সুখ-সমৃদ্ধিতে ভরে থাকবে জীবন!

Vastu Tips for Bengali New Year in Bengali: শুরু হল বাংলা নতুন বছর, ১৪৩০ বঙ্গাব্দ। সারা বছর যাতে ভালো কাটে এই কামনায় অনেকেই এ দিন বাড়িতে পূজার্চনার আয়োজন করেন, অনেকে আবার সপরিবারে মন্দিরে গিয়ে পুজো দেন। পুজো, হালখাতা, নতুন পোশাক, আড্ডা আর এলাহি খাওয়াদাওয়ার মাধ্যমে এই দিনটি কাটান বাঙালিরা।

নতুন বছরে যাতে জীবনে সুখ-সমৃদ্ধি আসে এই আশা সকলের মনেই থাকে। কিন্তু শত চেষ্টার পরেও অনেক সময় শুভ ফল মেলে না। বাস্তু শাস্ত্রে এমন কিছু উপায় বলা হয়েছে, যা এই বাংলা নববর্ষে মেনে চললে নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

Vastu Tips For Bengali New Year

১) বাড়ির মেন গেটের পাশে কখনই ডাস্টবিন রাখবেন না। কারণ এর ফলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এবং শত্রুতা বৃদ্ধি পায়। এমনটাই মত বাস্তুবিদদের। তাই আপনার বাড়িতে যদি প্রবেশদ্বারের কাছে ডাস্টবিন থাকে, তাহলে তা নববর্ষের আগেই সরিয়ে ফেলুন।

২) সূর্যাস্তের সময়ে কেউ দুধ, দই বা পেঁয়াজ চাইতে এলেও দেওয়া উচিত নয়। এতে পরিবারের ওপর নেগেটিভ প্রভাব পড়ে।

৩) ব্যবসা ও চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চাইলে নববর্ষের প্রথম দিন থেকে এই কাজ করুন। ফলের খোসাগুলো ডাস্টবিনে না-ফেলে বাড়ির বাইরে ফেলে আসা উচিত। এর ফলে বন্ধুদের কাছ থেকে উপকার হবে। তাহলে ব্যবসা ও চাকরি ক্ষেত্রেও সাফল্য লাভ করতে পারেন।

৪) নতুন বছরে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরে এক বালতি জল ভরে রাখুন। এই টোটকায় ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। অন্য দিকে, বাথরুমে বালতি ভরে রাখলে ক্যারিয়ারে উন্নতির পথে কোনও বাধা আসবে না।

৫) বাংলা নতুন বছরে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অবশ্যই কোনও হলুদ খাদ্যবস্তু খান। তবে এ দিন ভুলেও সবুজ খাদ্যবস্তু খাবেন না। অন্য দিকে, বুধবার সবুজ খাদ্যবস্তু গ্রহণ করবেন, কিন্তু হলুদ খাদ্য থেকে দূরে থাকুন। এই উপায়ে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি ফিরবে।

৬) অনেক বাড়িতেই ডিনারের পর এঁটো বাসন ফেলে রাখা হয়। পরদিন সকালে তা ধোওয়া হয়। নতুন বছরে এই অভ্যাস অবশ্যই ত্যাগ করুন। কারণ এর ফলে পরিবারের লোকসান হয়। তাই রাতে এঁটো বাসন ধুয়ে তারপরেই ঘুমাতে যান।

৭) পুরো পরিবার মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে, এক সঙ্গে সবাই মিলে বাড়ি থেকে বেরোবেন না। কিছুজন আগে আর কিছুজন পরে বেরোন। এই উপায়ে ধনসম্পদ, যশ বৃদ্ধি হয়। সমাজে মান-সম্মানও বাড়ে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion