Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips: বেডরুম এবং রান্নাঘরে এই ভুল একেবারেই নয়, পিছু ছাড়বে না অভাব-অনটন!
Vastu Tips For Bedroom and Kitchen in Bengali: প্রত্যেক মানুষের মধ্যেই ভালো ও মন্দ দুই ধরনের অভ্যাস থাকে। অনেক সময় আমাদের এই অভ্যাসই বড়সড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নিজেদের অজান্তে আমরা এমন অনেক কাজই করে থাকি, যা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং বাস্তু দোষ সৃ্ষ্টি করে।
বাস্তু মতে, শয়নকক্ষ এবং রান্নাঘর উভয়ই বাড়ির গুরুত্বপূর্ণ অংশ। এই দুই জায়গায় একটু কিছু ভুল হলেই সংসারে অভাব অনটন, কলহ দেখা দিতে পারে। জেনে নিন, কোন কোন কারণ বাস্তু দোষ সৃষ্টির জন্য দায়ী।

বেডরুম সংক্রান্ত বাস্তু টিপস
১) অনেকেই বেডরুমকে ডাইনিং রুম বানিয়ে ফেলে। বিছানায় বসে খাওয়াদাওয়া করে। বাস্তুশাস্ত্র অনুসারে, বিছানায় বসে খাওয়ার অভ্যাস একেবারেই ভালো নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। তাছাড়া নোংরা বিছানায় ঘুমালে রাতে খারাপ স্বপ্ন দেখার সম্ভাবনা থাকে এবং আর্থিক ক্ষতিও হয়।
২) আমরা অনেকেই চা বা কফি খেয়ে কাপটা বিছানার আশেপাশে রেখে দিই। ঘরে অপরিষ্কার থালা-বাসন রাখা খুবই খারাপ। এতে আর্থিক অনটন দেখা দেয়। ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে।
৩) বাস্তু মতে, বালিশের নীচে কখনই খবরের কাগজ বা বই রাখা উচিত নয়। এতে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে এবং জীবনে উন্নতি হয় না।
রান্নাঘর সংক্রান্ত বাস্তু টিপস
১) বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘরে খাবার খাওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। বরং রান্নাঘর থেকে একটু দূরে বসে খান।
২) অনেক সময় আমরা এঁটো বাসন রান্নাঘরে রেখে দিই। এতে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন। তাই ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর এবং এঁটো বাসনপত্র অবশ্যই পরিষ্কার করুন।
৩) বাস্তুবিদদের মতে, রান্নাঘরের সামনে কখনই বাথরুম তৈরি করা উচিত নয়। রান্নাঘর-বাথরুম মুখোমুখি থাকলে বাস্তু দোষ দেখা দেয়। যার প্রভাব পরিবারের সকলের উপর পড়ে। অভাব অনটন বাড়ে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications