পরিবারে সুখ-শান্তি ফেরাতে চান? রান্নাঘর থেকে আজই সরান এই জিনিসগুলি!

বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক, কে না চায় বলুন তো? কিন্তু সর্বদা কারুর বাড়িতেই সুখ-শান্তি থাকে না। কখনও কখনও বাড়িতে ঝগড়া-ঝামেলা হওয়া খুবই স্বাভাবিক, তবে বাড়িতে ঘনঘন ঝামেলা হওয়া খুবই খারাপ। আমরা সাধারণত ঝগড়ার কারণ হিসেবে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা পারস্পরিক পার্থক্যকেই দায়ী করি। কিন্তু আপনি হয়তো জানেন না যে, আমাদেরই কিছু ভুলের কারণে ঘরের সুখ-শান্তি বিঘ্নিত হয়। বাস্তুশাস্ত্র মতে, রান্নাঘরে কিছু ভুল হওয়ার কারণে আপনার বাড়িতে অশান্তি দেখা দিতে পারে।

Vastu Tips : Do not keep these things in the kitchen

বাস্তু অনুযায়ী, কিছু কিছু জিনিস রান্নাঘরে রাখা একেবারেই উচিত নয়। এতে আপনার পরিবারে নানান সমস্যা দেখা দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, রান্নাঘরে কোন কোন জিনিস রাখা অশুভ।

১) আমরা প্রায় প্রত্যেকেই রান্নার সময় খাবার টেস্ট করে দেখে নিই নুন-ঝাল-মশলা সব ঠিক আছে কিনা। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, কখনই এটা করা উচিত নয়। রান্নার সময় টেস্ট করা, সবজি কাটার সময় সেটা মুখে দেওয়া হল বাস্তুশাস্ত্র বিরুদ্ধ কাজ।

২) বাস্তুশাস্ত্র মতে, রান্নাঘরে কখনই ওষুধের বাক্স রাখা উচিত নয়। রান্নাঘরে ওষুধ রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষতি হয়।

৩) কোনও ভাঙা কাপ বা কাঁচের জিনিস এবং অন্যান্য কোনও বাসন ফাটা, ভাঙা থাকলে সেটা ব্যবহার করবেন না বা রান্নাঘরে রেখে দেবেন না, সঙ্গে সঙ্গে ফেলে দিন। কারণ এর ফলে পরিবারের সকলের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে।

৪) পুরানো খবরের কাগজ, র‌্যাগস এবং অযাচিত জিনিসপত্র রান্নাঘরে কখনোই রাখবেন না।

৫) আটার তাল বেশি হয়ে গেলে অনেক সময় তা আমরা ফ্রিজে রেখে দিই। কিন্তু এটা করা কখনোই উচিত নয়, কারণ এটি স্বাস্থ্যের পক্ষে ভাল নয়।

৬) সর্বদা রান্না করার সময় ইতিবাচক চিন্তাভাবনা করা উচিত, কখনও খারাপ চিন্তা করতে নেই। তাহলে তা পরিবারের সকলের জন্য ভাল।

৭) ঝাড়ু সর্বদা রান্নাঘরের বাইরে রাখবেন, রান্নাঘরে কখনও ঝাড়ু রাখতে নেই।

৮) অনেক সময় আমরা ভুল করে রান্নাঘরে আয়না রেখে দিই, যা কখনোই করা উচিত নয়।

৯) রান্নাঘরে বিভিন্ন রকমের মশলা থাকাটাই স্বাভাবিক, কিন্তু মশলার কৌটোগুলো যেন নানা রকমের না হয়। সব কৌটো একই রকম হলে ভাল। আর, যদি কোনও কৌটো বা কৌটোর ঢাকনা ফেটে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেটা ফেলে দিন। ফাটা কৌটো বা কৌটোর ঢাকনা কখনোই ব্যবহার করবেন না।

১০) আমরা প্রায়ই জুতো পরে রান্নাঘরে চলে যাই, কিন্তু এটা একেবারেই করা উচিত নয়। জুতোর সঙ্গে করে রান্নাঘরে ময়লা ও জীবাণুও প্রবেশ করে, ফলে বাড়ির সদস্যদের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও, বিশ্বাস করা হয় যে, রান্নাঘর হল মা অন্নপূর্ণার জায়গা। এখানে জুতো পরে আসা মানে দেবীকে অপমান করা।

১১) বাস্তুশাস্ত্র অনুযায়ী, লুচি-রুটি বেলা, মশলা বাটা বা রান্নাঘরে অন্যান্য কাজ করার সময় তা থেকে কোনওরকম শব্দ বেরোনো উচিত নয়।

১২) গ্যাস বা স্টোভের থেকে বেসিনের দূরত্ব বজায় রাখুন। গ্যাসের কাছাকাছি কখনও বেসিন রাখতে নেই অথবা বাসনপত্র ধোওয়ার জায়গা করতে নেই।

Story first published: Wednesday, July 21, 2021, 18:48 [IST]
X
Desktop Bottom Promotion