Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Yearly Horoscope 2024: ২০২৪-এ কোন রাশির জাতকরা সাফল্য পাবেন? কার কপালে অশেষ দুর্ভোগ? পড়ুন বার্ষিক রাশিফল
Yearly Horoscope 2024 in Bengali: শুরু হয়ে গেল ২০২৪ সাল। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই বছরটা কেমন কাটবে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৪ সাল কিছু রাশির জাতকদের দারুণ কাটবে, আবার কিছু রাশির জীবনে ঝুট-ঝামেলা লেগেই থাকবে।
আসুন জেনে নেওয়া যাক, এই বছরটা কোন রাশির জাতকদের কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
এই বছর আপনার সামনে অনেক ভালো সুযোগ আসবে, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। এই বছরটা কিছুটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ধর্মীয় কাজে যোগ দিতে পারেন এবং অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে আসবেন। আর্থিক উন্নতি হবে, তবে খরচ কমানো প্রয়োজন। সিঙ্গেল জাতকরা এই বছর মনের মানুষের দেখা পেতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থীরা পড়াশোনায় দারুণ সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। রক্ত, চোখ বা পাকস্থলী সংক্রান্ত কোনও সমস্যা হতে পারে।
বৃষ রাশি
ক্যারিয়ারের দিক দিয়ে ২০২৪ সাল খুব ভালো যাবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মার্চ, এপ্রিল ও ডিসেম্বর মাস ব্যবসায়ীদের খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। মা বা বাবার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। আপনার জীবনসঙ্গীও অসুস্থ হতে পারেন। এই বছর ছাত্রছাত্রীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
মিথুন রাশি
বছরের শুরুটা খুব ভালো যাবে। আর্থিক লাভ হতে পারে। আর্থিক সংকট থেকেও মুক্তি পাবেন। লভ লাইফে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। বৈবাহিক জীবনের সমস্যা কিছুটা কমতে পারে। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সময়টা ক্যারিয়ারের দিক দিয়ে খুবই ভালো যাবে। পেশাগত জীবনে বড় পরিবর্তন আসতে পারে। বছরের শুরুটা ব্যবসায়ীদের ভালো যাবে না। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। লেখাপড়ায় বাধা আসতে পারে। আজ আপনার পেট, বুক বা চোখের কোনও সমস্যা হতে পারে।
কর্কট রাশি
বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার উপর থাকবে। আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। মে মাসটি খুব ভালো যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। তীর্থ যাত্রাও করতে পারেন। অসহায়দের সাহায্য করবেন। বছরের মাঝামাঝি সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। তবে আপনার দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে না। শারীরিক সমস্যাকে অবহেলা না করাই ভালো।
সিংহ রাশি
ব্যবসায়ীদের এই সময়টা খুব ভালো যাবে। বছরের শুরুতে ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে। এই সময়ে কাজের জন্য বিদেশ যাত্রা করতে পারেন। চাকুরিজীবীদের কর্মক্ষমতা প্রশংসনীয় হবে। শিক্ষার্থীদের বছরের শুরুটা ভালো যাবে না। লেখাপড়ায় বাধা আসতে পারে। পড়াশোনা থেকে আপনার মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে। আর্থিক ক্ষেত্রে এই বছরটা মোটামুটি যাবে। আয় ভালো হবে, তবে ব্যয় বৃদ্ধির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা রাশি
বছরের শুরুতে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। পদোন্নতি হতে পারে। বিদেশ যাত্রার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের এই বছরটা ভালো যাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই বছর সাফল্য পেতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা বাড়বে বলে মনে হচ্ছে।
তুলা রাশি
এ বছর তুলা রাশির জাতকদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যত পরিশ্রম করবেন তত ভালো ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে ব্যয় বৃদ্ধির কারণে সমস্যায় পড়তে পারেন। বেকার জাতকরা ভালো চাকরি পেতে পারেন। বছরের শুরুটা ব্যবসায়ীদের ভালো যাবে। তবে বছরের মাঝামাঝি সময় বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
বৃশ্চিক রাশি
আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে। আপনার ব্যক্তিত্ব সকলকে মুগ্ধ করবে। চাকুরিজীবীদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অক্টোবর মাসে ক্যারিয়ারে নতুন মোড় আসতে পারে। ব্যবসায়ীরা এ বছর বড় সাফল্য পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। এই বছরটা শিক্ষার্থীদের ভালো যাবে না। বিশেষ করে যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তবে আপনার পথে বাধা আসতে পারে। আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু রাশি
আপনার খারাপ আচরণের কারণে ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। বছরের শুরুতে অর্থ সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। আয় বাড়ানোর চেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের পারফরম্যান্স খুব ভালো হবে। লভ লাইফে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। যদি আপনি আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন, তবে রোগ-ব্যাধির শিকার হতে পারেন। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
মকর রাশি
মকর রাশির জাতকদের এই বছরটা তেমন ভালো যাবে না। আপনার কাজে বাধা পড়বে। তাড়াহুড়ো করে এমন কিছু করবেন না যাতে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়বেন। ক্যারিয়ারে সাফল্য পেতে পারেন। বিদেশে গিয়ে চাকরি করতে চাইলে ভালো সুযোগ পেতে পারেন। এ বছর ব্যবসায় ভালো লাভ হতে পারে। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, তাঁদের সামনে এই বছর বাধা আসতে পারে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হবে।
কুম্ভ রাশি
এই বছর আপনি কঠোর পরিশ্রম করবেন। আপনার পথে অনেক বাধা আসবে, কিন্তু তা সত্ত্বেও এগিয়ে যেতে থাকবেন। আপনার ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস আপনাকে সাফল্য এনে দিতে পারে। বছরের শুরুতে কোনও বড় সমস্যায় পড়তে পারেন। লভ লাইফে সমস্যা দেখা দেবে। তবে বছরের মাঝামাঝি সময়ে আপনাদের সম্পর্কের উন্নতি হবে এবং প্রেম-ভালোবাসা বাড়বে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকুরিজীবীদের পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে এই বছরটা ভালো যাবে না। খরচ কমাতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না। স্বাস্থ্যের যত্ন নিন। অবহেলা করলেই অসুস্থ হতে পারেন।
মীন রাশি
ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। ব্যবসা প্রসারিত করার স্বপ্ন পূরণ হবে। চাকুরিজীবীরা বিদেশ যাত্রার সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অকারণে রাগ করা থেকে বিরত থাকুন। এই বছরটা শিক্ষার্থীদের ভালো যাবে। শিক্ষায় বাধা আসা সত্ত্বেও, তাঁরা তাঁদের লক্ষ্যে মনোনিবেশ করবেন। পূজাপাঠের প্রতি খুব আগ্রহী হবেন এবং তীর্থ যাত্রায় যেতে পারেন। স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। নিয়মিত শরীরচর্চা ও মেডিটেশন করুন। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
