Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Valentine's Day 2024: প্রেম দিবসে সঙ্গীকে উপহার দিন তাঁর রাশি অনুসারে, সম্পর্ক আরও মজবুত হবে!
Valentine's Day 2024 Gift Ideas: উপহার পেতে কে না পছন্দ করে! সে দামি হোক বা কম দামি, উপহার পেলে আমরা সকলেই খুশি হই। আর তা যদি হয় নিজের পছন্দের, তা হলে তো খুশির সীমা আরও বেড়ে যায়। এ বছরের ভ্যালেন্টাইনস ডে তো প্রায় চলেই এল। প্রেম দিবসে নিজের ভালোবাসার মানুষকে কী উপহার দেবেন ঠিক করেছেন তো? না ঠিক করে উঠতে পারলেও চিন্তার কিছু নেই। কোনও না কোনও ভাবে শুধু তাঁর রাশিটা একবার জেনে নিন। রাশি অনুযায়ী উপহার দিয়ে খুশি করে তুলুন তাঁকে।

জ্যোতিষশাস্ত্র মতে, রাশি অনুযায়ী উপহার দিলে সম্পর্ক আরও দৃঢ় হয়। দেখে নেওয়া যাক, রাশি অনুযায়ী কোন উপহার দিলে প্রেমিক/প্রেমিকার মন জয় করা যাবে সহজেই।

মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল। লাল রং মেষ রাশির জন্য শুভ মনে করা হয়। আপনার পছন্দের মানুষের রাশি যদি মেষ হয়, তাহলে এই প্রেম দিবসে তাকে লাল রঙের যে কোনও উপহার দিতে পারেন। লাল গোলাপও দিতে পারেন।

বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি শুক্র। সাদা রং বৃষ রাশির জন্য শুভ মনে করা হয়। আপনার সঙ্গীর রাশি বৃষ হলে ভ্যালেন্টাইনস ডে-তে সাদা বা হালকা ক্রিম রঙের কোনও উপহার দিতে পারেন।

মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি বুধ। সবুজ রং এই রাশির জন্য শুভ মনে করা হয়। এই প্রেম দিবসে আপনার সঙ্গীকে সবুজ রঙের উপহার দিন। এই রঙের কার্ডও গিফ্ট করতে পারেন।

কর্কট রাশি
চন্দ্র কর্কট রাশির অধিপতি। এই রাশির শুভ রং সাদা। আপনি আপনার সঙ্গীকে সাদা রঙের গিফ্ট দিতে পারেন। মুক্তোর মালা বা পারফিউমও দিতে পারেন।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। এই রাশির জন্য শুভ রং হল গাঢ় লাল, কমলা, জাফরান, হলুদ এবং সোনালি। প্রেম দিবসে আপনার সঙ্গীকে এই সব রঙের কোনও উপহার দিতে পারেন।

কন্যা রাশি
কন্যা রাশির অধিপতি বুধ। সবুজ রঙকে কন্যা রাশির জন্য শুভ বলে মনে করা হয়। আপনি আপনার কন্যা রাশির সঙ্গীকে সবুজ পাতা সহ যে কোনও গাছ উপহার দিতে পারেন।

তুলা রাশি
তুলা রাশির অধিপতি শুক্র। এই রাশির শুভ রং সাদা। এবারের ভ্যালেন্টাইনস ডে আরও স্পেশাল করে তুলতে আপনার সঙ্গীকে উপহার দিতে পারেন গোলাপ এবং সাদা রঙের কোনও পোশাক।

বৃশ্চিক রাশি
মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি। এই রাশির শুভ রং লাল ও মেরুন। বৃশ্চিক রাশির জাতকরা প্রেম দিবসে লাল বা মেরুন রঙের পোশাক উপহার দিতে পারেন। এ ছাড়া একটি ইলেকট্রনিক জিনিস উপহার দিতে পারেন।

ধনু রাশি
ধনু রাশির অধিপতি বৃহস্পতি এবং শুভ রং হলুদ। প্রেমের সম্পর্কে মধুরতা আরও বাড়াতে প্রেম দিবসে সোনার আংটি গিফ্ট করতে পারেন আপনার সঙ্গীকে।

মকর রাশি
মকর রাশির অধিপতি শনি গ্রহ এবং শুভ রং কালো। তবে কালো রঙের উপহার শুভ বলে মনে করা হয় না, তাই নীল গোলাপ দেওয়া যেতে পারে। এ ছাড়া কোনও অ্যান্টিক জিনিস উপহার দিতে পারেন।

কুম্ভ রাশি
শনি কুম্ভ রাশিরও অধিপতি। তাই এই রাশির শুভ রং-ও কালো। আপনার সঙ্গীর রাশি যদি কুম্ভ হয়, তাহলে তাকে নীল গোলাপ, পোশাক বা কার্ড দিতে পারেন।

মীন রাশি
বৃহস্পতি হল মীন রাশির অধিপতি। হলুদ রঙ এই রাশির জন্য শুভ। তাই, মীন রাশির জাতক জাতিকাদের হলুদ গোলাপ এবং পোশাক উপহার দেওয়া শুভ হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications