Valentine's Day Horoscope 2023: প্রেম দিবসে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবেন এই রাশির জাতকরা! আপনার কেমন কাটবে?

ফেব্রুয়ারি মাস শুরু হতেই আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ভালোবাসার গন্ধ। প্রেমিক-প্রেমিকা হোক বা স্বামী-স্ত্রী, প্রত্যেকেই ফেব্রুয়ারি মাসের অপেক্ষায় থাকেন। কারণটা কারুরই অজানা নয়! এই মাসেই এক সপ্তাহ ধরে উদযাপিত হয় ভালোবাসার উৎসব। রোজ ডে দিয়ে শুরু, এরপর প্রোপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে এবং সর্বশেষ হল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে। টানা এক সপ্তাহের প্রেম পর্ব চলে এই মাসে।

Valentines Day 2023 horoscope

কিন্তু সবার কি প্রেম দিবস ভালো কাটে? অনেকে যেমন এ দিন থেকেই ভালোবাসার সফর শুরু করেন, তেমনই কারুর লভ লাইফে নেমে আসে অন্ধকার। এই ভ্যালেন্টাইনস ডে আপনার কেমন কাটবে? জেনে নিন নিজের রাশি মিলিয়ে।

মেষ রাশি

মেষ রাশি

এই ভ্যালেন্টাইনস ডে মেষ রাশির জাতকদের খুব একটা ভালো কাটবে না। আপনার মুড স্যুইং হতে পারে। এই দিনে আপনার মেজাজ ভালো রাখার চেষ্টা করুন। নিজের ভালোবাসা পাওয়ার জন্য নিজে থেকেই চেষ্টা করতে হবে। আপনি যদি এই ভেবে থাকেন যে আপনার প্রেমের জীবনে কোনও অলৌকিক ঘটনার ঘটবে, তাহলে আপনি হতাশ হবেন। এই ভ্যালেন্টাইনস ডে-তে আপনার পছন্দের মানুষকে প্রপোজ করুন।

বৃষ রাশি

বৃষ রাশি

ভ্যালেন্টাইনস ডে বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো যাবে। এই দিনগুলোতে আপনার জীবনে সুখ, শান্তি থাকবে। বিবাহিত জীবন হোক বা প্রেমের সম্পর্ক, এই সময়টা খুব ভালো যাবে। এ বছর ভ্যালেন্টাইনস ডে খুব স্মরণীয় হতে চলেছে। ভাগ্য এই সময়ে আপনাকে সাপোর্ট করবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই ভ্যালেন্টাইনস ডে মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। এই দিনে ভালোবাসার মানুষকে পারফিউম উপহার দেওয়া খুব শুভ হবে। এই সময়ে আপনি আপনার হারানো ভালবাসা ফিরে পেতে পারেন। এই এক সপ্তাহের মধ্যে কাউকে প্রপোজ করলে ইতিবাচক উত্তর পাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই ভ্যালেন্টাইনস ডে কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো যাবে। তবে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। ভক্তিভরে ভোলেনাথের পুজো করুন। আপনি আপনার মনের মতো ভালোবাসা পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়ে খুব সাবধানে থাকতে হবে। পুরানো বিবাদ ভুলে নতুন করে শুরু করতে পারেন। এই সময় আপনি আপনার সঙ্গীকে লাল রঙের পোশাক উপহার দিতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই ভ্যালেন্টাইনস ডে কন্যা রাশির জাতকদের স্বাভাবিক কাটবে। এই সময় সঙ্গীর সঙ্গে বিতর্কে জড়াবেন না। সঙ্গীকে গোলাপি রঙের যে কোনও পোশাক উপহার দিতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

এই ভ্যালেন্টাইনস সপ্তাহে নতুন প্রেমের সম্পর্ক শুরু হতে পারে। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে এই সময়ে আপনার নতুন সম্পর্ক শুরু হতে পারে। এই দিনে জীবনসঙ্গীকে বিশেষ উপহার দিন। সাদা রঙের পোশাক উপহার দেওয়া ভালো। ভ্যালেন্টাইনস ডে খুব ভালো কাটবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের এই দিনটি খুব ভালো কাটবে। কাউকে প্রপোজ করলে ইতিবাচক উত্তর পাবেন। মন খুব খুশি হবে। এই সময় শিব পূজা করুন, উপকার পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় খুব রোমান্টিক থাকবেন।

ধনু রাশি

ধনু রাশি

এই ভ্যালেন্টাইন্স ডে ধনু রাশির জাতকদের মোটামুটি কাটবে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। হলুদের তিলক লাগান, এতে আপনার ধন লাভ হবে।

মকর রাশি

মকর রাশি

এই বছর আপনি সত্যিকারের ভালবাসা খুঁজে পেতে পারেন। নতুন সঙ্গীর সঙ্গে দেখা করার বা ডেটে যাওয়ার সেরা সময় মে থেকে জুনের মধ্যে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক জাতিকারা তাদের নতুন সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে। কেউ কেউ রিলেশনশিপে প্রতারিত হতে পারেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সেরা মাস জুন।

মীন রাশি

মীন রাশি

প্রেম-ভালোবাসার জন্য এটি খুব ভালো সময়। যারা বিবাহিত তাদের এই সময়টি খুব ভালো কাটবে। ফেব্রুয়ারিতে আপনার জীবনে নতুন সঙ্গীর প্রবেশ হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, February 8, 2023, 13:05 [IST]
X
Desktop Bottom Promotion