Valentine's Day Horoscope 2022: এই রাশির জাতকদের দারুণ কাটবে ভ্যালেন্টাইন্স ডে, সুদৃঢ় হবে সম্পর্ক!

দেখতে দেখতে ২০২২ সালের প্রথম মাস শেষ হয়ে দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসও শুরু হয়ে গেল। ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। রোজ ডে দিয়ে শুরু, এরপর প্রোপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে এবং সর্বশেষ হল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে। টানা এক সপ্তাহের প্রেম পর্ব চলে এই মাসে।

Valentines Day 2022 Love Horoscope For 12 Zodiac Signs

প্রেমিক প্রেমিকারা সারা বছর অপেক্ষা করে থাকেন ভ্যালেন্টাইন্স ডে-এর জন্য। কিন্তু সবারই কি প্রেম দিবস ভালো কাটে? অনেকে যেমন এদিন থেকেই ভালোবাসার সফর শুরু করেন, তেমনই কারুর লভ লাইফে নেমে আসে অন্ধকার। এই বছর আপনার কেমন কাটবে ভ্যালেন্টাইন্স ডে? যদি জানতে চান তাহলে আপনার রাশিফল অবশ্যই পড়ুন।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকদের এবছর ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কাটবে। এই বছর আপনার জীবনে বিশেষ কেউ আসতে পারে। আপনি আপনার ভালবাসা খুঁজে পেতে পারেন, যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আর যারা আগে থেকেই রিলেশনশিপে আছেন, তাদেরও দিনটি খুব সুখে কাটবে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতকদেরও ভালোবাসা দিবসটি ভালো কাটতে পারে। সিঙ্গেল জাতকরা সঙ্গী পেতে পারেন। আর যারা রিলেশনশিপে রয়েছেন, তারা বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে চমৎকার সারপ্রাইজ পেতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা রোমান্টিক মুডে থাকবেন। আপনি আপনার সঙ্গীকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। সঙ্গীকে মুগ্ধ করার জন্য উপহার কিনতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের জন্য ২০২২ সালের ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজে ভরপুর থাকতে পারে। আপনি যাকে ভালোবাসেন, তার সঙ্গে ডেটে যাওয়ার সুযোগ পাবেন। যারা লভ ম্যারেজের পরিকল্পনা করছেন তাদের জন্য দিনটি অনুকূল।

সিংহ রাশি

সিংহ রাশি

পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি আপনার লভ লাইফের অনুমোদন পাবেন। ভালোবাসা দিবস আপনার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। আপনি আপনার পছন্দের মানুষকে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করাতে পারেন। বিবাহিতরা এই দিনটিকে আরও স্পেশাল করে তুলতে ভালো পরিকল্পনা করবেন। দিনটি খুব ভালো কাটবে।

কন্যা রাশি

কন্যা রাশি

এবারের ভ্যালেন্টাইন্স ডে কন্যা রাশির জাতকদের বেশ ভালোই কাটবে। আপনার জীবনে এমন কেউ আসতে পারে, যে আপনাকে সুখ দেবে। আপনি বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহিতদেরও আজকের দিনটি বেশ রোমান্টিক কাটবে।

তুলা রাশি

তুলা রাশি

এই বছর আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবেন। আপনি তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেতে পারেন। আপনার পছন্দের মানুষকে খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতকরা তাদের ভালোবাসার মানুষকে খুশি করার যথাসাধ্য চেষ্টা করবে। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য এই বছর ভ্যালেন্টাইন্স ডে খুব শুভ হবে। সত্যিকারের ভালোবাসা আপনার জীবনে আসতে পারে। বিয়ের প্রস্তাব আসতে পারে। বিবাহে আসা বাধা দূর হবে। আপনি যদি বিশেষ কাউকে আপনার মনের কথা বলতে চান, সেক্ষেত্রে এই সময়টি অনুকূল হবে। বিবাহিতরাও দিনটি খুব ভালো কাটাবে।

মকর রাশি

মকর রাশি

ভ্যালেন্টাইন্স ডে-তে আপনি অনেক সারপ্রাইজ এবং উপহার পাবেন। তবে বিবাহিতদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আপনার লভ লাইফ খুব ভালো কাটবে। আপনি ভালোবাসা দিবসের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন। সঙ্গীর প্রতি আস্থা বাড়বে। সিঙ্গেল জাতকদের জীবনে বিশেষ কারুর প্রবেশ হতে পারে।

মীন রাশি

মীন রাশি

ভ্যালেন্টাইন্স ডে-তে আপনার লভ লাইফে ঝামেলা বা বিবাদকে প্রবেশ করতে দেবেন না। বেশি আনন্দ করার জন্যে নিজের ক্ষতি করবেন না। আপনার সঙ্গীর সঙ্গে প্রতারণা করার মতো ভুল করবেন না, অন্যথায় আপনার মিথ্যা ধরা পড়ে যেতে পারে।

X
Desktop Bottom Promotion