Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই তিথিতেই আবির্ভাব হয়েছিল একাদশী দেবীর! জানুন উৎপন্ন একাদশীর তিথি ও শুভক্ষণ
Utpanna Ekadashi 2023 Date and Time in Bengali: অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী নামে পরিচিত। পুরাণ অনুসারে, এই তিথিতেই ভগবান বিষ্ণুর মধ্যে থেকে দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল। এই দেবী এক ভয়ঙ্কর অসুরের হাত থেকে ভগবান বিষ্ণুর জীবন রক্ষা করেছিলেন, এতে খুশি হয়ে বিষ্ণু তাঁর নাম রাখেন একাদশী।
চলুন জেনে নেওয়া যাক, ২০২৩ সালে উৎপন্না একাদশীর তিথি, শুভক্ষণ এবং এর পূজা বিধি ও তাৎপর্য সম্পর্কে।

উৎপন্ন একাদশীর তিথি ও শুভ সময়
অগ্রহায়ণ মাসের উৎপন্ন একাদশী পালিত হবে ৮ ডিসেম্বর, শুক্রবার। তিথি শুরু হচ্ছে ৮ ডিসেম্বর সকাল ৫টা ০৬ মিনিটে। একাদশী তিথি সমাপ্ত ৯ ডিসেম্বর সকাল ৬টা ৩১ মিনিটে।
উৎপন্ন একাদশীর ব্রত বিধি
একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সেরে শুদ্ধ বসনে ব্রত পালনের সংকল্প করুন। ভগবান বিষ্ণুর অভিষেক করুন। পঞ্চামৃত, ফুল, ফল, মিষ্টি, ধূপ, প্রদীপ, চন্দন, অক্ষত, তুলসী, নৈবেদ্য সহযোগে বিষ্ণুর পূজা শুরু করুন। সঠিক বিধি মেনে পূজার্চনা করুন। পূজা শেষে আরতি করতে হবে। এরপর উৎপন্না একাদশীর ব্রত কথা শুনুন। এ দিন শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবানকে। বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা রাখতে হবে। ধর্মীয় বিশ্বাস, বিনা তুলসিতে ভগবান বিষ্ণু ভোগ গ্রহণ করেন না।
একাদশীর রাতে বিষ্ণুর স্তোত্র ও কীর্তন করা উচিত। ব্রত পালন শেষ হওয়ার পর জ্ঞানে-অজ্ঞানে হওয়া ভুল বা পাপের জন্য শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে আবার বিষ্ণুর পূজা করতে হবে। এ দিন ব্রাহ্মণ ভোজন করানো উচিত এবং তাঁদের আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করে বিদায় জানাতে হবে।
উৎপন্ন একাদশীর গুরুত্ব
কথিত আছে যে, যে ব্যক্তি পূর্ণ আচার-অনুষ্ঠান সহকারে উৎপন্ন একাদশীর ব্রত পালন করেন, সেই ব্যক্তির সমস্ত তীর্থ যাত্রার সমান ফল লাভ হয়। এই উপবাসে দান-ধ্যান করলে লক্ষ গুণ শুভ ফল পাওয়া যায়। সকল প্রকার পাপ নাশ হয়। এই ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞ, তীর্থস্নান এবং দানের চেয়েও বেশি পুণ্য লাভ হয়। উৎপন্ন একাদশী তিথিতে বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করা অত্যন্ত ফলদায়ক বলে মানা হয়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications