কাল ভৌম প্রদোষ ব্রত ও ধন যোগ, হাতে টাকা আসবে ৫ রাশির!

আগামীকাল ৯ জানুয়ারী চন্দ্র বৃশ্চিক রাশির পর ধনু রাশিতে গোচর করবে। সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে মঙ্গল। ধনু রাশিতে চন্দ্র ও মঙ্গলের মিলনের ফলে গঠিত হবে ধন যোগ। কাল পৌষ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই দিনে প্রদোষ ব্রত পালন করা হবে। মঙ্গলবারে এই তিথি পড়ায় এটি ভৌম প্রদোষ ব্রত হিসেবে পরিচিত। এর সঙ্গে এ দিন থাকবে বৃদ্ধি যোগ, ধ্রুব যোগ এবং জ্যৈষ্ঠ নক্ষত্র।

প্রদোষ ব্রতে মহাদেবের আরাধনা করা হয়। এর পাশাপাশি হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। দেখে নিন কাল মহাদেব ও বজরংবলীর কৃপায় ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির জাতকদের।

Zodiac Signs

মেষ রাশি

আগামীকাল বৃদ্ধি যোগের প্রভাবে মেষ রাশির জাতকদের দিনটা ভালো কাটবে। আপনার শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন। যদি সম্পত্তি সংক্রান্ত ডিল করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আগামীকাল অবশ্যই এতে সাফল্য পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। পরিবারের কারুর বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। ব্যবসায় লাভ হবে। আর্থিক সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন।

কর্কট রাশি

ধ্রুব যোগের শুভ প্রভাবে সাফল্য পাবেন কর্কট রাশির জাতকরা। জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। যাঁরা নতুন চাকরির চেষ্টা করছেন, তাঁরা আগামীকাল কোনও কোম্পানি থেকে কল পেতে পারেন। ক্যারিয়ারে উন্নতি করার ভালো সুযোগ পাবেন। লভ লাইফ ভালো কাটবে। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকলে, তা থেকে ভালো লাভ পাবেন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের মঙ্গলবার দিনটা বেশ ভালই কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রতিটি কাজে সাফল্য লাভ করবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা আগামীকাল ভালো অফার পেতে পারেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাও ভালো খবর পাবেন। ব্যবসায় লাভ হবে। আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের আধ্যাত্মিকতার দিকে আগ্রহ বাড়বে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা করবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। হনুমানজির কৃপায় আগামীকাল আপনি আপনার শত্রুদের পরাজিত করতে সফল হবেন এবং প্রতিপক্ষরা আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

মীন রাশি

পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ব্যবসায়ীদের পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, তবেই তাঁরা সাফল্য পাবেন। চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আপনার ব্যক্তিগত কাজগুলি অনেকাংশে সম্পন্ন করতে সক্ষম হবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, January 8, 2024, 23:09 [IST]
X
Desktop Bottom Promotion