আগামিকাল রুচক যোগে ষটতিলা একাদশী, ভাগ্য বদলে যাবে ৫ রাশির!

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি চন্দ্র বৃশ্চিক রাশির পর ধনু রাশিতে গোচর করবে। এই দিনে রুচক যোগ, হর্ষণ যোগ এবং জ্যৈষ্ঠ নক্ষত্র থাকছে। ষটতিলা একাদশীও পালিত হবে আজ।

জ্যোতিষ গণনা বলছে, ষটতিলা একাদশীর দিনে ৫ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। এই জাতকরা ক্যারিয়ারে সাফল্য লাভ করবেন। আয় বৃদ্ধি পাবে। এদের পারিবারিক জীবন সুখে কাটবে।

Zodiac Signs

মেষ রাশি

মেষ রাশির জাতকদের আজকের দিনটা খুব ভালো কাটবে। আজ আপনি ধর্মীয় কাজে ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীরা অন্য কোনও সংস্থা থেকে ভালো অফার পেতে পারেন। ব্যবসায়ীরা তাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। লভ লাইফ ভালো কাটবে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। আয় বৃদ্ধির চেষ্টা করবেন। আজ আপনি কিছু অর্থ ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন। পরিবারের সদস্যদের জন্য কিছু উপহার কিনতে পারেন। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। চাকুরিজীবীরা সময়মতো সব কাজ শেষ করবেন। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। ক্যারিয়ারে উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জীবনে সুখ-শান্তি থাকবে। ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে সিনিয়রদের সহযোগিতা পাবেন। যার কারণে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। পেশাদার জীবনের সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। নতুন গাড়ি বা জমিজমা ক্রয় করতে পারেন। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের আজকের দিনটা ভালো কাটবে। আয় বৃদ্ধি হবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন। এই রাশির জাতক জাতিকারা আজ বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি থাকবে। বাড়িতে বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন। লভ লাইফ ভালো কাটবে।

মীন রাশি

মীন রাশির জাতকদের আজকের দিনটা ভালো কাটবে। ক্যারিয়ারে সাফল্য লাভ করবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। বাড়িতে কোনও অনুষ্ঠান উদযাপনের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবী এবং ব্যবসায়ীরা আজ অনেক সুযোগ পাবেন। আপনার আয় বাড়তে পারে। আজ আপনার কোনও ইচ্ছা বা স্বপ্ন পূরণ হবে, যে কারণে আপনি খুব খুশি থাকবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion