Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আজ পৌষ পূর্ণিমা, বজরংবলীর কৃপায় সাফল্য পাবেন ৫ রাশির জাতক!
আজ ২৬ ডিসেম্বর চন্দ্র বৃষ রাশির পর মিথুন রাশিতে গমন করবে। আজ পৌষ পূর্ণিমা। এটিই হবে এই বছরের শেষ পূর্ণিমা। ব্রহ্ম যোগ, শুক্ল যোগ, রুচক যোগ এবং মৃগাশিরা নক্ষত্র থাকবে আজ।
হিন্দুধর্ম অনুসারে, মঙ্গলবার দিনটি বজংরবলীকে উৎসর্গ করা হয়। এই দিনে ভক্তিভরে বজরংবলীর পূজা করলে সকল দুঃখ-কষ্ট থেকে মুক্তি মেলে। আজ বজংরবলীর আশীর্বাদে সুফল পাবেন ৫ রাশির জাতক। প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হবে। আর্থিক উন্নতির যোগও রয়েছে।

বৃষ রাশি
আজ শুক্লা যোগের প্রভাবে বৃষ রাশির জাতকদের দিনটি খুব ভালো যাবে। দীর্ঘ দিন ধরে মুলতবি থাকা কাজগুলো আজ সম্পন্ন হবে। ভাই ও বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং প্রয়োজনের সময় আপনি তাঁদের সাপোর্টও পাবেন। বন্ধুদের সঙ্গে বাইরে নববর্ষ উদযাপনের পরিকল্পনা করবেন। ক্যারিয়ারের দিক দিয়ে দিনটা ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে দাতব্য কাজে যোগ দেবেন। বাড়ির নির্মাণ বা সাজসজ্জার দিকে মনোযোগ দিতে পারেন। বাড়ির জন্য নতুন জিনিসও কিনতে পারেন।
সিংহ রাশি
রুচক যোগের প্রভাবে সিংহ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। আর্থিক ইচ্ছা পূরণ হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে ছোটো অতিথি আগমনের সুসংবাদ পেতে পারেন, যা পরিবারে উৎসবের পরিবেশ তৈরি করবে। এই রাশির শিক্ষার্থীরা তাঁদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন এবং সাফল্যও পাবেন। বাড়িতে কোনও নিকটাত্মীয়ের আগমন হতে পারে, যার কারণে পরিবারের সকলে খুশি হবেন। অফিসের উর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে। ব্যবসায়ীরা কোনও পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, যা থেকে ভবিষ্যতে ভালো লাভ হবে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের আজকের দিনটা খুব ভালো যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। জমি কেনা বা বিক্রির জন্য আজকের দিনটি অনুকূল। চাকুরিজীবীরা অন্য কোন কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করবেন। যাঁরা ইঞ্জিনিয়ারিং এবং কারিগরি বিষয়ে অধ্যয়নরত, তাঁরা ভালো পারফর্ম করবেন এবং নিজেদের লক্ষ্যে এগিয়ে যাবেন।
মকর রাশি
ব্রহ্ম যোগের কারণে মকর রাশির জাতকরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। বিবাহ যোগ্য ব্যক্তিরা আজ বিবাহের প্রস্তাব পেতে পারেন, যা পরিবারের সদস্যদের দ্বারা অনুমোদিত হতে পারে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। পূর্বপুরুষদের নামে দানও করতে পারেন। শিক্ষার্থীরা ভালো ফলাফল পাবেন। ঋণ পরিশোধে সক্ষম হবেন।
মীন রাশি
আজ পরিবারের সদস্যদের নিয়ে ধর্মীয় স্থানে যেতে পারেন। যে কাজের জন্য আপনি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন, তা আজ সম্পন্ন হবে। কোর্ট-কাছারির মামলায় থেকে মুক্তি পেতে পারেন। পারিবারিক জীবন ভালই কাটবে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications