বছরের প্রথম মঙ্গলবারে থাকছে ত্রিপুষ্কর যোগ, বজরংবলীর কৃপায় অর্থ লাভ হবে ৫ রাশির!

আগামীকাল অর্থাৎ ২ জানুয়ারী মঙ্গলবার সিংহ রাশির পর কন্যা রাশিতে প্রবেশ করবে চন্দ্র। এ ছাড়াও, আগামীকাল পৌষ মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। এই দিনে সৌভাগ্য যোগ, শোভন যোগ, ত্রিপুষ্কর যোগ, রবি যোগ থাকছে। এর সঙ্গে কাল সারাদিন থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এর ফলে কালকের দিনটির মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে।

জ্যোতিষ গণনা বলছে, এতগুলো শুভ যোগের সুফল পাবেন ৫ রাশির জাতকরা। এই পাঁচ রাশির জাতকরা অর্থ ও সৌভাগ্য লাভ করবেন। দেখে নিন কোন কোন রাশির জাতকদের ভাগ্য খুলবে।

Zodiac Signs

কর্কট রাশি

আগামীকাল শোভন যোগের প্রভাবে কর্কট রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। পারিবারিক জীবন সুখ ও শান্তিতে ভরপুর হবে। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। বাড়ি-গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। অফিসে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার কাজ প্রশংসিত হবে। দীর্ঘদিন ধরে মুলতবি থাকা কাজগুলি শেষ করার চেষ্টা করবেন, যাতে আপনি সফলও হবেন।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের দিনটা খুব ভালো যাবে। প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পাবেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো ফলাফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাবে। আটকে থাকা অর্থও ফেরত পেতে পারেন। যাঁরা সবেমাত্র কর্মজীবন শুরু করছেন, তাঁরা আগামীকাল ভালো সুযোগ পাবেন। আপনার পরিচিত কারুর সঙ্গে দেখা হবে। লভ লাইফ ভালো কাটবে।

বৃশ্চিক রাশি

রবি যোগের শুভ প্রভাব থাকবে বৃশ্চিক রাশির জাতকদের উপর। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে। উর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন। কোর্ট-কাছারির মামলা থেকে মুক্তি পাবেন। ব্যবসায় লাভ হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। মায়ের সাপোর্ট পাবেন। ভাইদের সঙ্গে চলমান বিবাদের অবসান হবে।

ধনু রাশি

ধনু রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। ধর্মীয় কাজে আপনার ঝোঁক বাড়বে। শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চাকুরিজীবীরা আগামীকাল অন্য কোনও সংস্থা থেকে ভালো অফার পেতে পারেন। ব্যবসায়ীদের দিনটা ভালো কাটবে।

কুম্ভ রাশি

ত্রিপুষ্কর যোগের প্রভাবে কুম্ভ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ধর্মীয় কাজে আপনার ঝোঁক বাড়বে। পুরানো কোনও বিনিয়োগ থেকে ভালো লাভ পাবেন। পারিবারিক জীবন ভালো কাটবে। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো ফল করবেন। কোর্ট-কাছারির মামলায় সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, January 1, 2024, 22:35 [IST]
X
Desktop Bottom Promotion