১৯ ডিসেম্বর বজরংবলীর কৃপায় ভাগ্য খুলবে ৫ রাশির, ক্যারিয়ারে মিলবে সাফল্য!

আগামীকাল ১৯ ডিসেম্বর চাঁদ অবস্থান করবে প্রথমে কুম্ভ ও পরে মীন রাশিতে। এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, ত্রিপুষ্কর যোগ, সিদ্ধি যোগ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে।

হিন্দুধর্ম অনুসারে, মঙ্গলবার দিনটি বজংরবলীকে উৎসর্গ করা হয়। এই দিনে ভক্তিভরে বজরংবলীর পূজা করলে সকল দুঃখ-কষ্ট থেকে মুক্তি মেলে। বজরংবলীর আশীর্বাদে আগামীকাল সৌভাগ্য ফিরবে ৫ রাশির জাতকদের জীবনে।

Zodiac Signs

মিথুন রাশি

আগামীকাল ত্রিপুষ্কর যোগের প্রভাবে মিথুন রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবেন। আপনার কঠোর পরিশ্রম ও প্রতিভা প্রশংসিত পাবে। আপনার উপর নতুন দায়িত্বও দেওয়া হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ভাই-বোনের সঙ্গে ভাল সময় কাটাবেন। বিদেশে বসবাসকারী পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুখবর পেতে পারেন। নববিবাহিত ব্যক্তিরা মাসের শেষে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন।

সিংহ রাশি

সিদ্ধি যোগের প্রভাবে দিনটা খুব ভালো যাবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। ক্যারিয়ারে উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে চলমান ঝামেলার অবসান হবে। ধীরে ধীরে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং আপনারা দুজনেই একে অপরের কাছাকাছি আসবেন।

কন্যা রাশি

আগামীকাল সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে কন্যা রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। লভ লাইফ ভালো কাটবে। পরিবারের কোনও সদস্যের বিয়ের কথা চললে, আগামীকাল তা ফাইনাল হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আর্থিক লাভ হতে পারে। ব্যবসা প্রসারিত করতে পারেন। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে মুলতবি থাকে, তবে আগামীকাল তা সম্পন্ন করতে পারেন। সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের কথাবার্তায় মাধুর্য বাড়বে। ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসায়ীদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশে যেতে চান, তাঁরা আগামীকাল ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের দিনটা খুব ভালো কাটবে। ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। দাতব্য কাজে কিছু অর্থ ব্যয় করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান ঘটবে। পিতা-মাতার কাছ থেকে সুখবর পেতে পারেন। যাঁরা পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা তাঁদের পিতার পরামর্শে লাভবান হবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, December 18, 2023, 23:18 [IST]
X
Desktop Bottom Promotion