Trigrahi Yog 2023: মহাশিবরাত্রিতে কুম্ভে ত্রিগ্রহী যোগ, ধন লাভের ইঙ্গিত ৪ রাশির জাতকদের!

চলতি বছরের শিবরাত্রিতে একাধিক দুর্লভ যোগ তৈরি হতে চলেছে। শনি প্রদোষ ব্রতের দিন পালিত হবে শিবরাত্রি, আবার এই দিনই তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। মহাশিবরাত্রির দিনে কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগ নির্মিত হবে। ১৭ জানুয়ারি থেকে কুম্ভে বিচরণ করছেন কর্মফলদাতা শনি। ১৩ ফেব্রুয়ারি কুম্ভে প্রবেশ করেছেন সূর্য দেব। এবার ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিনেই এই রাশিতে প্রবেশ করবেন চন্দ্র দেব। যার ফলে কুম্ভ রাশিতে শনি, সূর্য ও চন্দ্রের মিলনে ত্রিগহী যোগ গঠিত হবে।

trigrahi yoga 2023 effects on zodiac signs

মহাশিবরাত্রিতে এই তিন গ্রহের মিলন দুর্লভ। এই যোগের প্রভাবে ভাগ্যোজ্জ্বল হবে ৪ রাশির! কোন কোন রাশি এই তালিকায় জেনে নিন এখানে।

মেষ রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভাব

মেষ রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভাব

ত্রিগ্রহী যোগ মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। এই সময় আপনার আয় বৃদ্ধি হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। অর্থ প্রাপ্তি হতে পারে। এই সময়ে আপনার হাতে ভালো চুক্তি লাগতে পারে।

বৃষ রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভাব

বৃষ রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভাব

ত্রিগ্রহী যোগের ফলে লাভান্বিত হবেন বৃষ রাশির জাতকরা। আর্থিক লাভ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। নতুন কাজ শুরু করার জন্য এই সময়টি খুব শুভ হবে।

মকর রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভাব

মকর রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভাব

কুম্ভ রাশিতে সূর্য-শনি ও চন্দ্রের ত্রিগ্রহী যোগ মকর রাশির জন্য খুবই শুভ হবে। ধন লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময় কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। আপনার মিষ্টি কথাবার্তার কারণে সমাজে মান-সম্মান বাড়বে।

কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভাব

কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভাব

কুম্ভ রাশির অধিপতি হল শনিদেব। আর, এই রাশিতেই শনি, সূর্য ও চন্দ্রের ত্রিগ্রহী যোগ ঘটতে চলেছে। যে কারণে কুম্ভ রাশির জাতকদের জন্যও এই যোগ খুব ফলদায়ক হতে চলেছে। আয়ের নতুন উৎস আসতে পারে। নতুন চাকরি পেতে পারেন। স্বাস্থ্য, শিক্ষা ও বিবাহ সংক্রান্ত সমস্যাও দূর হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, February 16, 2023, 12:28 [IST]
X
Desktop Bottom Promotion