Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Trigrahi Yog 2023: পয়লা অক্টোবর থেকেই ভাগ্যোদয় হবে ৩ রাশির, ত্রিগ্রহী যোগে ধনসম্পদ বৃদ্ধি পাবে!
Trigrahi Yog 2023: গ্রহগুলি নির্দিষ্ট সময় রাশি পরিবর্তনের পাশাপাশি অনেক সময় একই রাশিতে যুতি বা সংযোগও গঠন করে। একাধিক গ্রহের একই রাশিতে অবস্থানের ফলে ১২ রাশির উপরই এর বিশেষ প্রভাব দেখা যায়। পয়লা অক্টোবর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। সূর্য এবং মঙ্গল আগে থেকেই এই রাশিতে অবস্থান করছে। ফলে অক্টোবরের প্রথম দিন কন্যা রাশিতে গঠিত হতে চলেছে ত্রিগহী যোগ।
কন্যা রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভাবে ৩ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে। ক্যারিয়ারে উন্নতির পাশাপাশি ধন লাভেরও যোগ রয়েছে। জেনে নিন, সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

মিথুন রাশিতে ত্রিগহী যোগের প্রভাব
ত্রিগ্রহী যোগের প্রভাবে মিথুন রাশির জাতকরা খুব ভালো ফল পাবে। এই সময় জমি, বাড়ি ও গাড়ি কিনতে পারেন। অর্থের অভাব হবে না। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। এই সময় আপনি কোনও বিশেষ দায়িত্ব পেতে পারেন, যা আপনি খুব ভাল ভাবে পালন করবেন। পৈতৃক সম্পত্তি থেকে ভাল লাভ হতে পারে। পরিবার ও সমাজে আপনার মান-মর্যাদা বাড়তে পারে।
সিংহ রাশিতে ত্রিগহী যোগের প্রভাব
পয়লা অক্টোবর থেকে সিংহ রাশির জাতকদের ভাগ্য খুলবে। এই সময়ে আয় বৃদ্ধি হতে পারে। যাঁরা নতুন চাকরির সন্ধানে আছেন, তাঁরা শীঘ্রই চাকরি পাবেন। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। ব্যবসায়ীরা তাদের আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন।
ধনু রাশিতে ত্রিগহী যোগের প্রভাব
ধনু রাশির জাতকরা ত্রিগ্রহী যোগের প্রভাবে লাভবান হবেন। কর্মক্ষেত্রে কাজ বৃদ্ধি পাবে। যাঁরা চাকরি করছেন, তাঁরা এই সময় ভাল প্রস্তাব পেতে পারেন। বেতন বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি হতে পারে। ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সহযোগিতা পাবেন। আকস্মিক ধন লাভ হবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications