Trigrahi Yog 2023: সিংহ রাশিতে ত্রিগ্রহী যোগ, সুখের মুখ দেখতে চলেছেন ৩ রাশি!

Trigrahi Yog 2023: জ্যোতিষে উল্লিখিত নবগ্রহ বিভিন্ন সময়ে রাশি পরিবর্তন করে থাকে। গ্রহের গোচরের কারণে একই রাশিতে একাধিক গ্রহের সংযোগও ঘটে। যার ফলে বিভিন্ন শুভ অশুভ যোগ গঠিত হয়।

২০ জুলাই সিংহ রাশিতে প্রবেশ করেছে চন্দ্র। এই রাশিতে আগে থেকেই মঙ্গল ও শুক্র বিরাজ করছিল। যার ফলে সিংহ রাশিতে চন্দ্র, শুক্র ও মঙ্গলের মিলনে ত্রিগ্রহী যোগ গঠিত হয়েছে।

সিংহ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ায় ৩ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকরা ত্রিগ্রহী যোগের প্রভাবে সুখ, সমৃদ্ধি লাভ করবেন।

Trigrahi Yog

মেষ রাশিতে ত্রিগহী যোগের প্রভাব
ত্রিগ্রহী যোগে মেষ রাশির জাতকদের বিশেষ লাভ হবে। ব্যবসায় উন্নতি হবে। এই সময় আর্থিক লাভ হতে পারে। ক্যারিয়ারে নতুন পথ খুলতে পারে। চাকুরিজীবীরা অন্য কোনও জায়গা থেকে ভালো অফার পেতে পারেন।

মিথুন রাশিতে ত্রিগহী যোগের প্রভাব
ত্রিগ্রহী যোগ মিথুন রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন। আপনার করা সমস্ত পরিকল্পনা সফল হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে বড় ডিল পেতে পারেন। আদালতে চলমান মামলার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে।

সিংহ রাশিতে ত্রিগহী যোগের প্রভাব
সিংহ রাশিতেই চন্দ্র, মঙ্গল ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। যে কারণে আপনার সমস্ত অসমাপ্ত কাজ শীঘ্রই সম্পন্ন হবে। ধন লাভের সুযোগ বাড়বে। চাকুরিজীবীরা পদোন্নতি বা নতুন কোনো চাকরির প্রস্তাব পেতে পারেন। বাড়ির কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, July 21, 2023, 10:46 [IST]
X
Desktop Bottom Promotion