Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
২০২৪-এ বড় পরিবর্তন বৃহস্পতির, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই ৪ রাশির!
বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে মার্গী অবস্থায় রয়েছে। পয়লা মে দুপুরে মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এর পর ৬ মে বৃহস্পতি অস্ত হবে। ১২ জুন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে গোচর করবে। ৯ অক্টোবর বৃহস্পতির বক্রী চলন শুরু হবে এবং ২০২৫ সাল পর্যন্ত বক্র গতিতেই থাকবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, চলতি বছর বৃহস্পতি গ্রহ বেশ কয়েকবার গতি ও রাশি পরিবর্তন করবে, যার প্রভাব মেষ থেকে মীন সমস্ত রাশির উপরই দেখা যাবে। তবে বৃহস্পতির প্রভাবে ২০২৪ সালে ৪ রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবেন। জেনে নিন সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

মেষ রাশি (Aries)
বৃহস্পতির গোচরে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। অর্থ লাভ হবে। বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। যে কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। সব কাজে আপনি সাফল্য পাবেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। এই সময় কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির অবিবাহিত জাতকরা এ বছর বিয়ে করতে পারেন।
কর্কট রাশি (Cancer)
বৃহস্পতির প্রভাবে এ বছর আয় বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎস পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। যাঁরা কর্মসংস্থানের সন্ধানে আছেন, তাঁরা ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীদের সমস্ত পরিকল্পনা সফল হবে। এই রাশির ছাত্রছাত্রীরা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তি থাকবে।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির চাকুরিজীবী এবং ব্যবসায়ীরা লাভবান হবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আপনার বিরোধীরা আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে। যাঁরা গবেষণার সাথে যুক্ত, তাঁরা ভালো ফল পাবেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। ধন লাভের যোগ রয়েছে।
কন্যা রাশি (Virgo)
কন্যা রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় সমস্ত ইচ্ছা পূরণ হবে। স্থগিত থাকা কাজগুলো এই সময় সম্পন্ন হবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। জমি, গাড়ি কেনার ইচ্ছা পূরণ হবে। এই বছর আপনার বিদেশ যাত্রার যোগ রয়েছে। কন্যা রাশির অবিবাহিত জাতকরা এই বছর বিয়ে করতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications