Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips: হাতে টাকা আসছে না? সংসারে কলহ লেগেই রয়েছে? বাস্তু দোষ কাটাতে মেনে চলুন এই ৭ নিয়ম!
অনেক সময় সংসারে অশান্তি, কলহ চলতেই থাকে, আর্থিক স্থিতি দিন দিন খারাপ হয়, স্বাস্থ্যহানি ঘটে। এই সব কিছুর জন্য দায়ী হতে পারে বাস্তু দোষ। বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে বাস্তু জনিত দোষ থাকলে এ রকম সমস্যা প্রায়ই লেগে থাকে।

আসুন জেনে নেওয়া যাক, বাস্তু দোষ দূর করার কিছু বিশেষ উপায় -

এই দিকে সিন্দুক রাখুন
বাস্তু শাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর দিকে কুবেরের বাসস্থান। তাই উত্তর দিকের ঘরে সিন্দুক রাখাই সবচেয়ে উত্তম। এছাড়া, আলমারিতে টাকা রাখলে মাঝখানে বা উপরের অংশে রাখুন। নীচের অংশে কখনই টাকা রাখবেন না।

সিন্দুকে এই জিনিসগুলি রাখুন
বাস্তু অনুসারে, সিন্দুকের মধ্যে ব্যবসা বৃদ্ধি যন্ত্র, মহালক্ষ্মী যন্ত্রের মতো শুভ যন্ত্রগুলি রাখা শুভ। এতে সিন্দুক কখনোই খালি হয় না।

মা লক্ষ্মী ও কুবেরের মূর্তি স্থাপন করুন
হাজারো চেষ্টার পরেও যদি ঘরে অর্থের সমাগম না হয়, তাহলে পূজার ঘরে মা লক্ষ্মী ও কুবেরের মূর্তি স্থাপন করুন। নিয়মিত তাদের পূজা করুন। এই প্রতিকারে ঘরে কখনও অর্থের অভাব হবে না।

নোংরা বাসন ফেলে রাখবেন না
অনেকের বাড়িতেই রাতের খাবারের পরে রান্না ঘরে নোংরা বাসন ফেলে রাখা হয়। সকালে ঘুম থেকে উঠে সেই সব বাসন পরিষ্কার হয়। বাস্তু মতে, এটি করা খুবই অশুভ। রাতে যে বাড়িতে এঁটো বাসন ফেলে রাখা হয়, সেখানে কখনই মা লক্ষ্মী বিরাজ করেন না। তাই রাতে বাসন ধুয়ে তারপরেই ঘুমান।

ঘর সর্বদা পরিষ্কার রাখুন
কথিত আছে, নোংরা ঘরে মা লক্ষ্মী কখনই বিরাজ করেন না। তাই ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। আর, বাড়ির পূর্ব-উত্তর দিকে কখনই আবর্জনা রাখা উচিত নয়, এই দিকটিকে মন্দিরের স্থান হিসেবে বিবেচিত হয়।

ঘরে দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন
আর্থিক সমস্যা দূর করতে পূজা ঘরে দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন। নিয়মিত পুজোর সময় এই শঙ্খ বাজান। এতে বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়।

শুকনো ফুল
বাস্তুশাস্ত্র অনুসারে, পুজোর ঘরে কখনই শুকনো ফুল বা মালা রাখা উচিত নয়। অবিলম্বে পূজার ঘর থেকে শুকনো বা বাসি ফুল সরিয়ে ফেলুন। বাড়িতে বাসি ফুলের মালা রাখলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং সংসারে দারিদ্র্য আসে।



Click it and Unblock the Notifications