Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Thursday Remedies: চাকরি এবং ব্যবসায় উন্নতি করতে চান? বৃহস্পতিবার অবশ্যই করুন এই ৫ কাজ!
বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি ও বিষ্ণু পূজা করলে জীবনের সকল ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এবং কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থানও শক্তিশালী হয়। সেই সঙ্গে বৃহস্পতির কৃপায় অঢেল সম্পদ লাভের যোগও তৈরি হতে থাকে।

জ্যোতিষীদের মতে, কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান মজবুত হলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে। দেব গুরু বৃহস্পতি হলেন সুখ, সৌভাগ্য, খ্যাতি, যশ, সম্পদের কারক। তাঁর কৃপায় সমস্ত কাজে সাফল্য আসে এবং দাম্পত্য জীবনের বাধাও দূর হয়। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবারের কিছু প্রতিকারের উল্লেখ করা হয়েছে। যেগুলি সঠিক নিয়ম মেনে করলে ভাগ্য, যশ, সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে!

সুখ, সমৃদ্ধি বৃদ্ধির উপায়
বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরে কলা গাছের পুজো করা খুবই শুভ মনে করা হয়। কলা গাছের নীচে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। পাঁচটি ঘি-এর প্রদীপ জ্বালান। এর পর লক্ষ্মী-নারায়ণের পূজা করুন। এতে সুখ, সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং বিবাহে আসা বাধাও দূর হবে।

জীবনে উন্নতি করার উপায়
চাকরি ও ব্যবসায় উন্নতির জন্য বৃহস্পতিবার পূজার ঘরে হলদি মালা ঝোলান এবং হলুদ পোশাক পরিধান করুন। হাতের কব্জি বা গলায় হলুদের ছোটো টিকা লাগান। এতে কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান মজবুত হবে এবং জীবনে চলমান সমস্যা থেকেও মুক্তি মিলবে। এর পাশাপাশি বাড়ির প্রধান ফটকের দুই পাশে সামান্য ছোলার ডাল ও গুড় রাখুন।

বিষ্ণু পূজা করুন
বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় স্নান সেরে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার্চনা করুন। পূজার পর ভগবানকে কলা, হলুদ ফুল, ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। এর পর বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বাড়বে এবং বিষ্ণুর আশীর্বাদ বজায় থাকবে।

চাকরিতে পদোন্নতির উপায়
চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির জন্য বৃহস্পতিবার হলুদ কাপড়ে হলুদ ফুল, নারকেল, হলুদ ফল, হলুদ ও লবণ বেঁধে বাড়ির কাছের কোনও মন্দিরের সিঁড়িতে রাখুন। এটি খুব গোপনে করুন। কেউ যাতে জানতে না পারে। এতে চাকরি সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি মিলবে এবং দারিদ্রতা দূর হবে।

গুরু দোষ দূর করার উপায়
প্রতি বৃহস্পতিবার স্নানের জলে এক চিমটি হলুদ মেশান। স্নান করার সময় 'ওঁ নমো ভগবতে বাসুদেবায়' মন্ত্রটি জপ করুন। আর, বৃহস্পতিবার ভুলেও টাকা লেনদেন করবেন না।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না৷



Click it and Unblock the Notifications