Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আগামীকাল থাকছে গুরু-সূর্যের নবপঞ্চম যোগ, ভাগ্যোদয় হবে ৫ রাশির!
আগামীকাল ৪ জানুয়ারি, সূর্য ও বৃহস্পতি পরস্পরের থেকে নবম ও পঞ্চম ঘরে অবস্থান করবে। এর ফলে গঠিত হবে সূর্য ও বৃহস্পতির নবপঞ্চম যোগ। চন্দ্র কন্যা রাশির পরে তুলা রাশিতে গমন করবে। পঞ্জিকা অনুসারে কাল পৌষ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি। এ দিন সুকর্ম যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ এবং হস্ত নক্ষত্র থাকবে।
জ্যোতিষ গণনা অনুসারে, আগামীকাল ৫ রাশির জাতকদের ভাগ্য খুলতে চলেছে। জেনে নিন, বছরের প্রথম বৃহস্পতিবারে সৌভাগ্য লাভ করতে চলেছেন কোন কোন রাশির জাতকরা।

মেষ রাশি
আগামীকাল লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে মেষ রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। বৈবাহিক জীবনে সুখ-শান্তি থাকবে। দীর্ঘদিন ধরে মুলতবি থাকা কাজ সম্পন্ন হতে পারে। আপনি আপনার প্রতিটি কাজে সাফল্য পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। ক্যারিয়ারে উন্নতির অনেক সুযোগ পাবেন। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ চললে, তা আপনার জীবনসঙ্গীর সহায়তায় মিটে যাবে। মেষ রাশির চাকুরিজীবী ও ব্যবসায়ীদের দিনটা ভালো যাবে। ধনসম্পদ বৃদ্ধি হবে।
কর্কট রাশি
সুকর্ম যোগের শুভ প্রভাব থাকবে কর্কট রাশিতে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায় ভালো লাভ হবে। যাঁরা প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। ধর্মীয় কাজে নিমগ্ন থাকবেন। চাকুরিজীবীরা উন্নতি করার সুযোগ পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। এ দিন আপনি যে কাজই করুন না কেন, তাতে ভালো ফল পাবেন। আপনার বিদেশে যাওয়ার ইচ্ছা পূরণ হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের কালকের দিনটা খুব ভালো যাবে। মুলতুবি থাকা কাজগুলো সম্পন্ন হবে। আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরা একটি বড় চুক্তি করতে পারেন। যা থেকে ভালো লাভ হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করা উচিত, তবেই সাফল্য লাভ হবে। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা আগামীকাল সাফল্য অর্জন করবেন এবং ক্ষমতাসীন দলের সাপোর্টও পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। মনের ইচ্ছা পূরণ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসায় বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের মধ্যে চলমান বিবাদ আগামীকাল মিটে যাবে। লভ লাইফ ভালো কাটবে। চাকুরিজীবীরা অফিসের কাজ মনোযোগ সহকারে করবেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো ফল পাবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications