২৮ ডিসেম্বর থাকছে গুরু পুষ্য যোগ, সৌভাগ্য তুঙ্গে এই ৩ রাশির!

আগামীকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার মিথুন রাশির পর কর্কট রাশিতে প্রবেশ করবে চন্দ্র। এ দিন পুষ্য নক্ষত্র থাকায় গঠিত হবে অত্যন্ত শুভ গুরু পুষ্য যোগ। এর পাশাপাশি কাল আরও কয়েকটি শুভ যোগ থাকবে - অমৃত সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও ঐন্দ্র যোগ।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এতগুলো শুভ যোগের প্রভাবে ৫ রাশির জাতকদের ভাগ্য খুলবে আগামীকাল। ধনসম্পদ বৃদ্ধি পাবে। চাকরি ও ব্যবসায় সাফল্য লাভের যোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি ফিরবে।

Thursday Lucky Zodiac Signs

বৃষ রাশি

আগামীকাল অমৃত সিদ্ধি যোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশিতে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আগামীকাল আপনি অনেক বড় সুযোগ পাবেন। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গৃহীত পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঘরোয়া কাজে তাঁর সহযোগিতা পাবেন। বিদেশে বসবাসরত কোনও আত্মীয়ের কাছ থেকে সুখবর পাবেন। নববর্ষে পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই রাশির অবিবাহিত জাতকদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। এতে পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন।

সিংহ রাশি

সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে সিংহ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। ধর্মীয় কাজের প্রতি ঝোঁক বাড়বে। মন্দির বা কোনও ধর্মীয় স্থানে যাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের বিদেশ যাওয়ার যোগ রয়েছে। এ দিন আপনি আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন। আগামীকাল বিনিয়োগ করলে, ভবিষ্যতে তা থেকে ভালো লাভ হবে। পেশাগত জীবনে চলমান সমস্যার সমাধান হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের দিনটা খুব ভালো যাবে। পরিবারের সদস্যদের থেকে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটা খুব ভালো যাবে। আপনার কাজ প্রশংসিত হবে। ব্যবসায়ীরা সাফল্য লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। আপনারা একসঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। দীর্ঘদিন পর কোনও আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ায় আপনি খুব আনন্দিত হবেন।

ধনু রাশি

গুরু পুষ্য যোগের প্রভাবে ধনু রাশির জাতকরা লাভবান হবেন। ব্যবসায়ীরা ভালো ফলাফল পেতে পারেন। পরিবারের সঙ্গে মিলে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন। নতুন গাড়ি বা বাড়ি কেনার যোগ রয়েছে। যাঁরা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক, তাঁদের এই দিনটা খুব ভালো যাবে। পরিবারের সদস্যরা আপনার জন্য সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করতে পারেন, যাতে আপনার বন্ধুরাও সহযোগিতা করবে। সন্তানদের কাছ থেকে সুসংবাদ পাবেন। ব্যবসায় উন্নতি হবে।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের দিনটা খুব ভালো যাবে। প্রতিটি পদক্ষেপে জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি ঋণ মুক্ত হবেন। আর্থিক দিক দিয়ে দিনটা ভালো যাবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। শিক্ষার্থীরা শত বাধা-বিপত্তি সত্বেও এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion