Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
২৫ জানুয়ারি থাকছে গুরু পুষ্য যোগ, সৌভাগ্য তুঙ্গে এই ৫ রাশির!
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি স্ব-রাশি কর্কটে গোচর করবে চন্দ্র। এ দিন যে শুভ যোগগুলি থাকবে সেগুলি হল প্রীতি যোগ ও অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ। এর পাশাপাশি কাল বৃহস্পতিবারে পুষ্য নক্ষত্রের প্রভাবে গঠিত হবে গুরু পুষ্য যোগ।
এতগুলো শুভ যোগ থাকায় আগামিকাল অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ দিন হতে চলেছে। জ্যোতিষ গণনা বলছে, কালকের শুভ দিনে ভাগ্য খুলতে চলেছে ৫ রাশির জাতকদের।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের দিনটা খুব ভালো কাটবে। জীবনের সমস্ত বাধা দূর হবে। সম্পত্তি ক্রয়-বিক্রয় থেকে ভালো লাভ হতে পারে। আর্থিক লাভও হবে। ধর্মীয় কাজে আপনার ঝোঁক বাড়বে। কোনও ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন। নতুন কাজ শুরু করার জন্য এই দিনটা খুব শুভ। আপনি সাফল্য লাভ করবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে আগামিকাল। আর্থিক লাভ হবে। আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে পারে। আগামীকাল আপনি যে কাজই করুন না কেন, তাতেই সুফল পাবেন। এ দিন আপনি আপনার পিতা-মাতার সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। বাড়িতে পূজাপাঠ বা যজ্ঞের অনুষ্ঠানও হতে পারে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো ফলাফল পাবেন। আপনার প্রতিটি পদক্ষেপে শিক্ষক ও বাবার সাপোর্ট পাবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। পুরানো কোনও বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। যে কাজের জন্য আপনি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন, তা আগামীকাল কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সম্পন্ন হবে। নতুন কাজ শুরু করার জন্য এই দিনটি শুভ। ভবিষ্যতে ভালো লাভ হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীদের উন্নতি হবে।
মকর রাশি
মকর রাশির জাতকরা আগামিকাল সাফল্য পাবেন। ব্যবসা-বাণিজ্যে চলমান সমস্যার সমাধান হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।
মীন রাশি
মীন রাশির জাতকদের দিনটা খুব ভালো যাবে। আগামিকাল অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক ক্ষেত্রে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। আপনার সহকর্মীরা প্রতিটি কাজে আপনাকে সহযোগিতা করবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পিতার সাহায্যে আপনার অনেক সমস্যার সমাধান হবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications